× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

কোহলিতে মাতোয়ারা লারা থেকে টেন্ডুলকার

admin
হালনাগাদ: সোমবার, ২৮ মার্চ, ২০১৬

ক্রিকেট-বিশ্বে এখন দুই ধরনের লোক আছে, একদল বিরাট কোহলির কালকের ইনিংসটা দেখেছেন, আর আরেক দল দেখেননি। অস্ট্রেলিয়ার সঙ্গে হাতের মুঠো থেকে গলে যেতে বসা ম্যাচটা যেভাবে বের করে আনলেন, কোহলির প্রশংসায় সাবেক ক্রিকেটাররা সবাই পঞ্চমুখ। শচীন টেন্ডুলকার থেকে শুরু করে ব্রায়ান লারা, কেউই বাদ যাননি। এমনকি ইংলিশ তারকা ফুটবলার হ্যারি কেন, সাবেক লিভারপুল মিডফিল্ডার ডিডি হামানও টুইট করেছেন কোহলিকে নিয়ে।

যখন যুবরাজ আউট হলেন, ভারতের ছয় ওভারে আরও দরকার ৬৭ রান। মোহালির স্লথ হয়ে আসা উইকেটে সেটা কঠিন বললেও কম বলা হয়। সেখান থেকে কোহলি-ধোনি ৫ বল বাকি থাকতেই খেলা শেষ করে দিলেন। ওই ৬৭ রানে ধোনির অবদান মাত্র ১৮। কোহলি শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৫১ বলে ৮২ রান করে।

অনেকেই তখন থেকেই টুইট শুরু করে দিয়েছেন। লারা যেমন রীতিমতো আচ্ছন্ন, ‘অবিশ্বাস্য একজন ব্যাটসম্যান সে। আর কিছু বলার দরকার নেই।’ যাঁর সঙ্গে কোহলির তুলনা বিভিন্ন সময়েই চলে আসে, টেন্ডুলকারও টুইট করেছেন, ‘ওয়াও কোহলি! স্পেশাল একটা ইনিংসটা ছিল এটা। দারুণ একটা জয়!’

শেন ওয়াটসন খুব কাছ থেকেই দেখেছেন কোহলির কীর্তিটা, কাল তো অস্ট্রেলিয়ার হয়ে শেষ ম্যাচটা খেলে ফেলেছেন এই অলরাউন্ডার। কোহলিকে নিয়ে মুগ্ধ তিনিও, ‘এ রকম ইনিংস দেখতে পারাটা দারুণ আনন্দের।

অবিশ্বাস্য! রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে আমরা একসঙ্গে খেলব, আর তর সইছে না আমার।’ কোহলি-কীর্তির আরেক সাক্ষী গ্লেন ম্যাক্সওয়েলও টুইট করেছেন, ‘ওটা ছিল অন্য পর্যায়ের একটা ইনিংস। আর কিছু বলার নেই। খুবই বিধ্বস্ত। একজনের কাছেই আমরা হেরে গেলাম।’
যুবরাজ সিং, রোহিত শর্মারাও পরে কোহলিকে ভাসিয়ে দিয়েছেন প্রশংসায়। মাইকেল ভন, স্কট স্টাইরিসদের মতো সাবেক থেকে শুরু করে এই সময়ের ডোয়াইন ব্রাভো, ড্যারেন স্যামি, রস টেলররাও কোহলির বন্দনায় মুখর।

তবে হ্যারি কেনের টুইটটা একটু বিস্ময় হয়েই এসেছে। টটেনহামের ইংলিশ স্ট্রাইকার যে ক্রিকেট দেখেন, সেটা অনেকেই জানতেন না। কাল কেন টুইট করেছেন, ‘বিরাট কোহলি অসাধারণ খেলোয়াড়। চাপের সময় সে যেভাবে নিজের সেরাটা বের করে আনে সেটাই বুঝিয়ে দিয়েছে সে কোন মানের।’ লিভারপুলের সাবেক মিডফিল্ডার ডিডি হামান অবশ্য ক্রিকেট ভক্ত অনেক আগে থেকেই। কালকের ম্যাচের পর তাঁর টুইট, ‘আমি কি সর্বকালের ধ্রুপদি ইনিংসগুলোর একটি মিস করে ফেললাম?’
 


এ ক্যটাগরির আরো খবর..