× Banner
সর্বশেষ
FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল পেঁয়াজ সংরক্ষণে কৃষকদের আরও ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেবে সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট-পেজ, বিভ্রান্তি এড়াতে সতর্ক থাকার আহ্বান সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির প্রস্তুতি, গুরুত্ব পাচ্ছে ডিজিটাল রূপান্তর ও এআই নতুন ভারতের জাতীয়তাবাদ ও ডিপস্টেটের চক্রান্ত: একটি রাজনৈতিক বিশ্লেষণ যুক্তরাষ্ট্র-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: বেসামরিক কর্মসূচির আড়ালে বাড়ছে কৌশলগত উদ্বেগ

কেশবপুর সাহাপাড়ায় চলছে অবৈধভাবে বালু উত্তোলন: প্রশাসন নির্বিকার

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৯ এপ্রিল, ২০১৮

যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট টু সরসকাটি সড়কের ভালুকঘর সাহাপাড়ায় চলছে অবৈধভাবে বালু উত্তোলনের কাজ। রাস্তার দু’ পাশের জমি থেকে বালু উত্তোলন করায় রাস্তাটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। স্থানীয় মেম্বার আজিজুর বিশ্বাস এর নেতৃত্বে বালু উত্তোলন করা হচ্ছে। অথচ এ ব্যাপারে প্রশাসনের কোন মাথা ব্যাথা নেই।

সরেজমিনে মঙ্গলকোট টু সরসকাটি সড়কের ভালুকঘর সাহাপাড়ায় গিয়ে দেখা যায় নতুন রাস্তার পাশে গভীর গর্ত করে বালু উত্তোলন করা হচ্ছে। এতে রাস্তাটি ওই গর্তে বিলীন হওয়ার ঝুঁকি দেখা দিয়েছে। রাস্তার পাশে জমি গর্ত করে মেম্বারের আজিজুর বিশ্বাস এর নেতৃত্বে গড়ে উঠেছে শক্তিশালী বালু উত্তোলনকারী সিন্ডিকেট। সিন্ডিকেট এদের শেল্টারে রয়েছে জাকারিয়া বাহীনির প্রধান ফারুক হোসেন জাকারিয়া।

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১৫/২০ ট্রাক ট্রলিতে করে রাস্তার দুই ধারে স্কেভেটর মেশিন দিয়ে মাটি কেটে ইট ভাটায় সবরাহ করা হচ্ছে। মেম্বার আজিজুর রহমানের মালিকানাধীন জমিতে মেশিন দিয়ে বালি উত্তোলন করে গভীর খাদে পরিণত হওয়ার পর ও থেমে নেই বালি উত্তোলন। কিন্তু এই সিন্ডিকেট প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ কোন প্রতিবাদ করতে পারে না। রাস্তার পাশে গভীর গর্ত করে বালু উত্তোলন করায় রাস্তাটি ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। কিন্তু স্থানীয় প্রশাসন সবকিছু দেখেও কোন ব্যবস্থা নিচ্ছে না। ফলে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসারের সু দৃষ্টি কামনা করেছে এলাকাবাসী।


এ ক্যটাগরির আরো খবর..