× Banner
সর্বশেষ
মাদারীপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ আমেরিকায় খুন হওয়া মাদারীপুরের তরুণীর পরিবারের পাশে জেলা প্রশাসন বাজারে এলো স্যামসাংয়ের নতুন তিন মডেলের চেস্ট ফ্রিজার ইতিহাসের পাঠশালা’র ৭ম বর্ষ উদযাপন  নিখোঁজের চারদিনেও খোঁজ মেলেনি প্রতিবন্ধী সবুজের; চরম উৎকণ্ঠায় পরিবার বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মত বিনিময় সভা পাইকগাছায় ছোট ভাইয়ের ধাক্কায় প্রাণ গেল বড় ভাইয়ের তীব্র তাপদাহে পাখিদের তৃষ্ণা মেটাতে খোলা পাত্রে পানির ব্যবস্থা বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রার সমর্থনের জন্য ইইউ‌র প্রশংসা প্রতিমন্ত্রীর

ডেস্ক

১৫জানুয়ারি সোমবার জেনে নিন কেমন যাবে আপনার দিনটি

Kishori
হালনাগাদ: সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
https://thenewse.com/wp-content/uploads/Monday-Horoscope.jpg
Monday Horoscope

 রাশিফল আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের  সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপ, আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সে সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই,  আজ ১৫জানুয়ারি সোমবার জেনে নিন কেমন যাবে আপনার দিনটি:

মেষ রাশি: আপনার আজ একজন পুরোনো বন্ধুর সাথে দেখা হতে পারে। যার ফলে কিছু পুরোনো স্মৃতির রোমন্থন ঘটবে। আজ কোনো পারিবারিক সমস্যার সম্মুখীন হলে ঠান্ডা মাথায় আপনার উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে সেটিকে সমাধানের চেষ্টা করুন। কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা সঠিকভাবে সম্পন্ন হওয়ায় আজ আপনি আর্থিক দিক থেকে লাভবান হবেন। কর্মক্ষেত্রে দিনটি খুব একটা খারাপ কাটবে না। জীবনসঙ্গীর সাথে ভালোভাবে সময় অতিবাহিত হবে।
প্রতিকার: কেরিয়ারে উন্নতির জন্য অভাবী ব্যক্তিদের বাঁশের ঝুড়িতে খাবার, তোষক, মিষ্টি এবং আয়না দান করুন।

বৃষ রাশি: ভবিষ্যতের কথা মাথায় রেখে অর্থ সঞ্চয় সম্পর্কে আজ আপনি পরিবারের সদস্যদের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। আপনার রসিক মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। কর্মক্ষেত্রে উন্নতির জন্য আপনার কাজের মধ্যে আধুনিকতা নিয়ে আসার চেষ্টা করুন। আজ আপনার কোথাও সফরের সম্ভাবনা থাকলে গুরুত্বপূর্ণ নথিগুলি নিয়েছেন কিনা তা যাচাই করে নিন। সামগ্রিকভাবে আজকের দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হবে। বিবাহিত জীবনে কিছুটা সময় দিন।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির জন্য কন্যাদের লাল চুড়ি এবং লাল রঙের কাপড় দান করুন।

মিথুন রাশি: আবেগপ্রবণ হয়ে তাড়াহুড়ো করে আজ কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। এমনকি আপনি কিছু লোকসানের সম্মুখীনও হতে পারেন। কোনো কাজে ভাই অথবা বোন আপনার কাছ থেকে পরামর্শ চাইতে পারেন। আজ আপনার চারপাশে কি কি ঘটছে সেদিকে নজর রাখুন। যাঁরা বেশ কিছুদিন ধরে অত্যন্ত ব্যস্ততার মধ্যে কাটাচ্ছিলেন তাঁরা আজ অবসর সময় পেতে পারেন। বিবাহিত জীবনে কোনো সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য একজন দরিদ্র ব্যক্তিকে সেদ্ধ করা শস্য দান করুন।

কর্কট রাশি: শরীর এবং মনকে সুস্থ রাখতে নিয়মিতভাবে ধ্যান ও যোগব্যায়াম করুন। বাবা-মায়ের কাছ থেকে আজ আপনি অর্থ সঞ্চয় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। আপনার আজ কোথাও সফরের সম্ভাবনা রয়েছে। যেখানে আপনার কিছু আকর্ষণীয় ব্যক্তিত্বের সাথে দেখা হবে। এই রাশির প্রেমিক-প্রেমিকারা আজ তাঁদের পরিবারের সদস্যদের অনুভূতি প্রতি অত্যধিক সহানুভূতিশীল হবেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির জন্য নিম বা বট গাছের গোড়ায় দুধ ঢেলে সেই ভিজে মাটির তিলক কপালে লাগান।

সিংহ রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। আপনি আজ একটি মানসিক চাপ থেকে পরিত্রাণ পেতে পারেন। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সাথে করুন। কোনো বিষয়ে আজ আপনি আত্মীয়দের কাছ থেকে সমর্থন পাবেন। কোথাও কোনো সমস্যার সম্মুখীন হলে আজ সেই বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ নেন। প্রেমের জন্য আজকের দিনটি খুব একটা ভালো নয়।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তুলতে মঙ্গল গ্রহের মারাত্মক প্রভাব কমানোর জন্য ভগবান শিবের যেকোনো মন্ত্র পাঠ করুন।

কন্যা রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই এই দিনটিকে সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করুন। মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। এই রাশির ব্যবসায়ীরা আজ একজন অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে ব্যবসা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। যা তাঁদের আর্থিক দিক থেকে লাভবান করে তুলবে। কিছু পরিবারে আজ নতুন সদস্যের আগমন খুশির আমেজ বয়ে আনবে। আজ আপনার ভালোবাসার মানুষটিকে কোনো অভিমানের কথা জানাবেন না। বিবাহিত জীবন সুখের হবে।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তুলতে ভালোবাসার মানুষটির সাথে দেখা করতে যাওয়ার আগে মিছরি এবং জল খান।

তুলা রাশি: আপনি আজ কোনো খেলাধূলায় অনেকটা সময় অতিবাহিত করতে পারেন। অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আজ আপনার আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আপনি আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। প্রেমের জন্য দিনটি নিঃসন্দেহে ভালো। পেশাগত ক্ষেত্রে আজ আপনার দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: কর্মজীবনে উন্নতির জন্য সাদা কিংবা ক্রিম রঙের জুতো পরুন।

বৃশ্চিক রাশি: যাঁরা ট্যাক্স ফাঁকি দেন আজ তাঁরা কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই, এহেন কাজ করা থেকে বিরত থাকুন। আপনি আজ কোনো কাজে বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। ভালোবাসার মানুষটির কাছ থেকে আজ আপনি একটি উপহার পাবেন। যেটি আপনার মন ভালো করে দেবে। কর্মক্ষেত্রে আজ সতর্কতার সাথে কাজ করুন। প্রত্যেকের সাথে আজ আপনাকে ঠান্ডা মাথায় কথা বলতে হবে।
প্রতিকার: কর্মক্ষেত্র বা ব্যবসায়ে অগ্রগতির জন্য মিথ্যে সাক্ষ্য দেওয়া থেকে বিরত থাকুন।

ধনু রাশি: শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন এবং খাওয়াদাওয়ার বিষয়ে সতর্ক থাকুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য আজ আপনি ব্যায়াম করতে পারেন। আপনার রসিক মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। প্রেমের জীবনে আজ তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না। বিবাহিত জীবনে কোনো সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: প্রেমের সম্পর্ককে সুমধুর করে তুলতে জীবনসঙ্গীকে প্ল্যাটিনাম যুক্ত গহনা বা অন্য সামগ্রী উপহার দিন।

মকর রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি অবশ্যই ভালো। যেই কারণে আপনি কিছু গুরুত্বপূর্ণ কেনাকাটা করতে পারেন। কোনো কাজে বন্ধুদের কাছ থেকে আজ আপনি দুর্দান্তভাবে সাহায্য পাবেন। কর্মক্ষেত্রে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। এই রাশির বয়স্ক ব্যক্তিদের তাঁদের শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হতে হবে। সন্ধ্যে নাগাদ আজ আপনি একটি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন। যেটি আপনার মন ভালো করে তুলবে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য পকেটে লাল রঙের রুমাল রাখুন।

কুম্ভ রাশি: আপনি আজ কোনো খেলাধূলার মাধ্যমে অনেকটা সময় অতিবাহিত করতে পারেন। আপনি যদি বিদেশের কোনো জমিতে বিনিয়োগ করে থাকেন সেক্ষেত্রে আজ সেটি ভালো দামে বিক্রি করা যেতে পারে। যার ফলে আপনি আর্থিক দিক থেকে লাভবান হবেন। আজ আপনার ভালোবাসার মানুষটি তাঁর পারিবারিক কোনো সমস্যার কারণে রেগে থাকতে পারেন। তাই, তাঁকে শান্ত করার চেষ্টা করুন। বিবাহিত জীবনে আজ আপনি কোনো চমকের সম্মুখীন হতে পারেন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তুলতে নীল রঙের জুতো পরুন।

মীন রাশি: মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো নয়। এমনকি, এই বিষয়ে পরিবারে মতবিরোধের সম্ভাবনাও রয়েছে। তাই ঠান্ডা মাথায় বিষয়টি সমাধানের চেষ্টা করুন। কোনো কাজে কাঙ্ক্ষিত সাফল্য না এলেও উদ্যম না হারিয়ে সঠিকভাবে পরিশ্রম করে যান। অর্ধাঙ্গিনীর কোনো আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে। বন্ধুবান্ধবদের সাথে আজকের দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। পাশাপাশি, তাঁদের সাথে আপনি কোনো ছুটির পরিকল্পনাও করতে পারেন।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির জন্য আপনার রিং ফিঙ্গার অর্থাৎ অনামিকাতে সোনার আংটি পরুন।


এ ক্যটাগরির আরো খবর..