কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন, নেত্রকোনা-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা এডভোকেট সাইদুর রহমান মানিক।
নেত্রকোনায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠা এবং কেন্দুয়া ডিগ্রি কলেজকে জাতীয়করণ করায় শনিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এ আনন্দ শোভাযাত্রা করেন। ৩ শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রাটি কেন্দুয়া উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। পরে বিশাল শোভাযাত্রাটি আটপাড়া উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় কেন্দুয়া ও আটপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ¯্রাধিক নেতাকর্মী অংশ নেন।


