× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় ৫ এসএসসি পরীক্ষার্থী আহত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৯

নিজস্ব প্রতিবেদক: কুলাউড়া-ভূকশিমইল সড়কের পশ্চিম মনসুর এলাকায় সিএনজি অটোরিক্সার নিয়ন্ত্রণ হারিয়ে ছকাপন উচ্চ মাধ্যমিক স্কুল এন্ড কলেজের ৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। এরা সবাই চলমান মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার্থী।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে মনসুর এলাকার দানা মিয়ার বাড়ির সামনে এই দুর্ঘটনাটি ঘটে। আহত শিক্ষার্থীরা হলেন- মাছুমা আক্তার, সীমা আক্তার, ইমন আহমদ, নুরুল আমীন ও সুমাইয়া আক্তার। এদের মধ্যে মাছুমা আক্তার ও সীমা আক্তার গুরুতরভাবে আহত হয়েছেন।

জানা যায়, চলমান এসএসসি পরীক্ষার অংশ হিসেবে আজ (মঙ্গলবার) আইসিটি বিষয়ে কুলাউড়ার বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করেন এই শিক্ষার্থীরা। সকাল ১০টায় শুরু হওয়া ২০ মিনিটের পরীক্ষা শেষে তাদের ভাড়া করা সিএনজি অটোরিকশাযোগে তারা বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। রাস্তায় পশ্চিম মনসুর এলাকার দানা মিয়ার বাড়ির সামনে পৌঁছামাত্র সিএনজি ড্রাইভার সিপন (২৩) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্ববর্তী একটি কারেন্টের খুঁটির সাথে ধাক্কা খায়। এতে গাড়িতে অবস্থানরত ওই ৫ শিক্ষার্থী আহত হয়। তাদের আর্তচিৎকারে আশেপাশের লোকজন এসে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

ছকাপন উচ্চ মাধ্যমিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বশর আহমদ বলেন, খবর পেয়ে আমি হাসপাতালে এসেছি। চিকিৎসকদের সাথে পরামর্শ করে ঔষুধ সেবন করিয়ে বাড়ি পৌঁছে দিচ্ছি। আশা করছি তারা পরবর্তী পরীক্ষায় তারা সুস্থভাবে অংশগ্রহণ করতে পারবে।


এ ক্যটাগরির আরো খবর..