× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

কুলাউড়ায় গাড়িচাপায় অটোরিকশা চালকের মৃত্যু

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৯ নভেম্বর, ২০১৮

মাহমুদ খান, মৌলভী বাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় গাড়িচাপায় দুরুদ মিয়া (৪৪) নামে সিএনজি চালিত এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ নভেম্বর) বিকেলে টিলাগাঁও বাজার সংলগ্ন এ ঘটনাটি ঘটে। নিহত দুরুদ মিয়া কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের লহরাজপুর গ্রামের শহীদ উল্লাহর ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার বিকেলে টিলাগাঁও বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা দুরুদ মিয়া তার বাড়ির সামনে রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন। এসময় নিরাপত্তা বাহিনীর একটি গাড়ি কুলাউড়ার দিকে আসার পথে তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন।

পরে আহত অবস্থায়তাকে স্থানীয় ব্রাহ্মণ বাজার মুসলিম এইড হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যাবার পথে তাঁরমৃত্যু হয়।

দুরুদ মিয়া পেশায় অটোরিকশা চালক বলে স্থানীয়রা জানিয়েছেন। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো.শামীম মূসা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..