× Banner
সর্বশেষ
শ্যামনগরে খোলপেটুয়া নদীর ভাঙ্গনরোধে বালু ভর্তি জিও ব্যাগ ডাম্পিং মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান; প্রধান অতিথি জাহান্দার আলী জাহান এমপি ধর্ম ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা করা গেলে বাংলাদেশকে কেউ পরাজিত করতে পারবে না -তথ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ে পেঁয়াজ বীজের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি মার্সেল স্মার্ট অফারে ফ্রিজ কিনে ডিপ ফ্রিজ উপহার পেলেন ক্রেতা সংসার করতে প্রয়োজনে অভিনয় ছাড়তে রাজি পূজা চেরি ভোটের কালি মোচার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১ ১ মাসের অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন যুক্তরাষ্ট্র ও তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ পররাষ্ট্রমন্ত্রীর

কুমিল্লায় পুলিশের সঙ্গে যুবদলের সংঘর্ষ, আহত ৪

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০১৭

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে কুমিল্লায় ছাত্রদল-যুবদলের বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। এসময় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার পুলিশের বাধা উপেক্ষা করে কুমিল্লার কান্দিরপাড়ে দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশ করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে ৫ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

এসময় পুলিশের সাথে ছাত্রদল-যুবদল কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

ছাত্রদলের দাবি, এতে মহানগর যুবদলের সভাপতি উৎবাতুল বারী আবুসহ ৪জন আহত হয়েছেন।

এর আগে নগরীর রামঘাট থেকে কান্দিরপাড় মিছিল নিয়ে আসে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা।

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন কায়সার বলেন, পুলিশ বিনা কারণে তাদের মিছিলে হামলা করে। এতে মহানগর যুবদলের সভাপতি উৎবাতুল বারী আবুসহ ৪জন আহত হয়েছে।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি আবু ছালাম মিয়া জানান, মানুষের চলাচলের পথে বাধা সৃষ্টি করায় তাদের সরে যেতে বলা হয়। তারা বাধা না মেনে পুলিশের উপর ইট পাটকেল ছুঁড়ে মারে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের ৫ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে।


এ ক্যটাগরির আরো খবর..