× Banner
সর্বশেষ
ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ  মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? পুলিশের পূর্বের ঐতিহ্যমণ্ডিত পোশাকে পরিবর্তন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক

কুখ্যাত ভূমিদস্যু ও জালিয়াতি সম্রাট আসলাম

SDutta
হালনাগাদ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জ জেলার দরিদ্র পরিবারে জন্ম নেওয়া আসলাম, বর্তমানে কৃত্রিম সম্পদ ও ভূমিদস্যু কর্মকাণ্ডে লিপ্ত। পিতার নাম আরশাদ আলী, যিনি দরিদ্র পরিবারের জীবিকা নির্বাহের জন্য নুন আনতে পান্তা ফুরাতো। হরিরামপুর নদীভাঙ্গন এলাকায় জন্ম নেওয়া আসলাম পরিবারের বড় ছেলে।

প্রায় এক দেড় যুগ আগে অভাব অনটনের তাগিদে আসলাম পরিবারসহ সাভার কুটুরিয়া দেওয়ান মার্কেট এলাকায় স্থানান্তরিত হন। সেখানে দোচালা টিনের বস্তিতে বসবাস করতে থাকেন। তবে তিনি সৎকর্মের পরিবর্তে ফাসিস্ট সরকারের আমলে তালিকাভুক্ত কিছু ভূমিদস্যু ও জাল-জালিয়াতকারী ব্যক্তির সঙ্গে যোগসাজশ শুরু করেন। সময়ের সঙ্গে নিজেই তিনি একজন ভুমিদস্যু ও জাল-জালিয়াত সম্রাটে পরিণত হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আসলাম কুটুরিয়া দেওয়ান মার্কেটের ফুজি গার্মেন্টসের সামনে চার তলা অট্টলিকা নির্মাণ করেছেন। এছাড়া নামে-বেনামে ও নিকট আত্মীয়-স্বজনের নামে সম্পদ স্থাপন করেছেন। ভুয়া কাগজপত্র তৈরি করে জমি দখল এবং অন্যের জমি জোরপূর্বক দখল করা আসলামের দৈনন্দিন কার্যক্রম।

তদন্তকালে ধনজয়পুর মৌজার BRS খতিয়ান নং ৪৫৯৬ BRও দাগ নং ১১৩৩২, জমির পরিমাণ ১৩.২০ শতাংশ, তাং ৩০-০৪-২৫ আশুলিয়া সাব-রেজিস্টারের মাধ্যমে ৬০৯৫ নং আমোক্তনামা দলিলে মিসেস শওকত আরা বসিরের পরিবর্তে ভিন্ন লোক দাঁড় করিয়ে দলিল সম্পূর্ণ করার তথ্য পাওয়া গেছে। মিসেস শওকত আরা বসির একজন ভেনিজুয়েলা প্রবাসী এবং গত ৫ বছরের মধ্যে দেশে একবারও আসেননি। তবে আসলাম তার নামে জাল জন্মনিবন্ধন তৈরি করেছেন ধানমন্ডি এলাকা ঠিকানায়। জন্মনিবন্ধনে তার মা-বাবার নাম ও জন্মতারিখ ভুল রয়েছে।

সরকারি সূত্রে জানা গেছে, শওকত আরা বসিরের NID ও পাসপোর্টে জন্মতারিখ ০১/০২/১৯৬৪, তবে তিনি ১৯৬২ সালে এসএসসি পাশ করেছেন। বিষয়টি নিয়ে সরকারের বিভিন্ন সংস্থা গোপনীয়ভাবে তদন্ত চালাচ্ছে।

আসলামের অবৈধ কর্মকাণ্ড এবং জালজালিয়াতি দেশের ভূমি প্রশাসন ও সাধারণ মানুষের জন্য হুমকি তৈরি করছে। সরকারের গোপন তদন্তে বেরিয়ে আসা তথ্য অনুসারে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার কঠোর পদক্ষেপের প্রতীক্ষা রয়েছে। এই ঘটনা প্রমাণ করে যে, ব্যক্তি পর্যায়ের নৈতিক অবক্ষয় এবং জালিয়াতি জাতীয় সম্পদের সুরক্ষায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..