স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বেনাপোলের ছোটআঁচড়া গ্রামে কিশোর স্কুল ছাত্র বলৎকারের ঘটনায় মামলা হয়েছে। বুধবার রাত ৮ টার সময় কিশোরের দাদা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান বাদি হয়ে বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের করেছে।
সুত্র জানায় গত ২৩ তারিখে একই গ্রামের আখের আলী ওরফে আপেল হাদিস কোরান শিক্ষা দেওয়ার কথা বলে ৯ম শ্রেনীর স্কুল পাড়–য়া এক কিশোরকে তার ঘরে নিয়ে যায়। এর পর সে ওই কিশোরকে জোর করে বলৎকার করার চেষ্টা করে। এসময় ওই কিশোর চিৎকার করলে তাকে হত্যা করে পানির হাউজে ফেলে রাখা হবে বলে হুমকি দেয়।
কিশোর এর দাদা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান বলেন, আফেল তার নাতীকে কোরান ও হাদিস শিক্ষা দেওয়ার কথা বলে বাড়িতে নিয়ে বলৎকারের চেষ্টা করে। তার নাতির চিৎকারে আশে পাশের লোক বিষয়টি জেনে ফেলে। আফেল যখন তার নাতিকে এধরনের অপকর্মের চেষ্টা করছিল তখন আপেলের স্ত্রী বাড়িতে ছিল না। এ ব্যাপারে তিনি বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় একটি বলৎকারের চেষ্টা মামলা করেছেন। তিনি আপেলের শাস্তি দাবি করেন।
এলাকাবাসি জানায় আপেলের দুটি স্ত্রী। তা সত্বেও সে বিভিন্ন সময় সুযোগ বুঝে অপকর্ম করে থাকে। এর আগে তার এসব কুকর্মের জন্য তার যুবতী মেয়ে আতœহত্যা করেছে।
বেনাপোল পোর্ট থানার এসআই জাকির হোসেন ঘটনার সত্যতা শিকার করে বলেন এ ব্যাপারে বেনাপোল থানায় একটি মামলা হয়েছে। আসামিকে আটকের ব্যাপারে চেষ্টা চলছে। খুব দ্রুত তাকে আটক করা যাবে বলে তিনি জানান।



