× Banner
সর্বশেষ
বিশ্ব সাপ দিবস আজ: সাপ সংরক্ষণ ও সচেতনতার বার্তা আজ জুলাই শহীদ দিবস: আবু সাঈদসহ আন্দোলনের শহীদদের প্রতি দেশজুড়ে শ্রদ্ধা দেশের ৮ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত আজ শুভ রথযাত্রা: রাজধানীসহ দেশজুড়ে শুরু হলো ৯ দিনের জগন্নাথদেবের মহোৎসব আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩১ আষাঢ় বৃহস্পতিবার (১৬ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেসির নেতৃত্বে দারুণ প্রত্যাবর্তন, ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা নারী ও কন্যাশিশুদের সুরক্ষায় ইউএন উইমেনের সহযোগিতার আহ্বান কালীগঞ্জে চিত্রা নদীতে অভিযান অবৈধ চায়না দুয়ারী জাল আটক;পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকার অনুদান দিল চট্টগ্রাম চেম্বার

লক্ষ্মীপুরে গৃহবধূকে তুলে নিয়ে পালাক্রমে গণধর্ষণ, আটক ৩

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৯

তানভীর আহমেদ, লক্ষ্মীপুর প্রতিনিধি :  লক্ষ্মীপুরের শাকচর এলাকায় এক গৃহবধূকে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনের মধ্যে শাকিল, বাহার ও আল আমিন নামে ৩ বখাটেকে আটক করেছে। বুধবার চররমনী মোহন ইউপির চরআলী হাসান এলাকায় অভিযান চালিয়ে এই তিন বখাটেকে আটক করা হয়। বৃহস্পতিবার বেলা ১১টায় আটককৃত ৩জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানায়, এর আগে গত ২২ জুন শনিবার শাকচর ইউনিয়নের মজুচৌধুরী হাট সড়ক এলাকার এক বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ, স্থানীয় লোকজন ও নির্যাতিত পরিবার সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার ওই গৃহবধূ সদর উপজেলার শাকচর এলাকার জাহাজ চালক সাড়েং এর স্ত্রীকে দীর্ঘদিন যাবত ওই শাকিল, বাহার ও আল আমিনসহ তাদের বখাটে সহপাঠি তাকে বিভিন্নভাবে অনৈতিক কাজের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল। তাদের প্রস্তাবে রাজি না হলে (২২ জুন) শনিবার গৃহবধূ তার পিত্রালয় থেকে শ্বশুর বাড়িতে ফেরার পথে শাকচর এলাকা থেকে অপহরণ করে তুলে নিয়ে ধর্ষণ করে মেরে ফেলার হুমকি দেয় বখাটেরা। পরে গৃহবধূ বিষয়টি তার স্বামী ও পরিবারের সদস্যদেরকে জানায়। তারা বিষয়টি সম্পর্কে বখাটেদের পরিবারকে অবহিত করেন। কিন্তু এতে কোন লাভ হয়নি। এরপর মঙ্গলবার ওঁৎপেতে থেকে আবারও অনৈতিক কাজের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে।

এ ঘটনায় বুধবার (২৪ জুলাই) ওই গৃহবধূর স্বামী বাদি হয়ে বখাটে শাকিল, বাহার ও আল আমিনসহ চার জনকে আসামি করে লক্ষ্মীপুর সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে গণধর্ষণের অভিযোগে একটি এজাহার দায়ের করেন।

ক্যামেরার সামনে কথা না বললেও সদর থানার ওসি একেএম আজিজুর রহমান মিয়া জানান, গৃহবধূকে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগে চারজনকে অভিযুক্ত করে ভিকটিমের স্বামী থানায় এজাহার দিয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..