কিয়া মটরস করপোরেশনের সাথে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশ এর সমঝোতা স্মারক স্বাক্ষরিত

কিয়া মটরস করপোরেশনের সাথে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশ এর সমঝোতা স্মারক স্বাক্ষরিত

দক্ষিণ কোরিয়ার কিয়া মটরস করপোরেশন এর কিয়া ব্র্যান্ডের সেরাটো সিডান কার সংযোজন ও বাজারজাত করার লক্ষে কিয়া মটরস কর্পোরেশন এর অথোরাইজড প্রতিষ্ঠান এসটিএক্স করপোরেশনদক্ষিণ কোরিয়া এবং প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশ এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

আজ দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল কালাম আজাদ এবং এসটিএক্স করপোরেশনের সিইও পার্ক সাং জুন এমওইউতে স্বাক্ষর করেন।

 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি আজ প্রধান অতিথি হিসেবে এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এসময় বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি)র চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামানশিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম আলমদক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত  দেলওয়ার হোসেন এবং কিয়া বাংলাদেশ এর প্রতিনিধি মেঘনা অটোমোবাইল এর এক্সিকিউটিভ ডিরেক্টর আনিসুজ্জামান চৌধুরী এবং এসটিএক্স করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক সাং হ (স্টেভিন) পার্কমবিলিটি বিজনেস ডিভিশন টীম লিডার সাংনাম কিম উপস্থিত ছিলেন।

 এমওইউ স্বাক্ষরের মাধ্যমে প্রগতি ইন্ডাস্ট্রিস লিমিটেড সরকারিবেসরকারিসহ বিভিন্ন ক্রেতা প্রতিষ্ঠানের নিকট ব্র্যান্ড নিউ সিডান কার স্বল্পমূল্যে সরবরাহ করতে সক্ষম হবে বলে আশা করা যায়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
সংবাদ প্রতিনিধি

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।