গৌরনদীতে চার ওষুধ ব্যবসায়ীর জরিমানা

গৌরনদীতে চার ওষুধ ব্যবসায়ীর জরিমানা

ফার্মেসীতে মেয়াদত্তীর্ণ ওষুধ রাখার দায়ে বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরের চারটি ঔষধের দোকানে অভিযান চালিয়ে ২২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর।

সোমবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে সরকার মেডিকেল হলকে ১০ হাজার, শুভ মেডিকেলকে ৫ হাজার, জীবন মেডিকেলকে ৫ হাজার ও আনোয়ারা মেডিকেল হলকে ২ হাজর টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক অপূর্ব অধিকার। এসময় সহকারী পরিচালক ইন্দ্রানী দাস, উপজেলা সেনেটারী ইন্সপেক্টর শংকর কুমার উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
সংবাদ প্রতিনিধি

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।