× Banner
সর্বশেষ
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর সমাজকল্যান মন্ত্রীর সাথে ব্রিটিশ হাই কমিশনারের সাক্ষাৎ, নারী-শিশু উন্নয়ন ও দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা অর্থনৈতিক অগ্রগতিতে বীমা খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: তথ্যমন্ত্রী স্থল নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত; কয়েক জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা জাতিসংঘ শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদার করার আহ্বান পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও নেদারল্যান্ডসের যৌথভাবে কাজ করার অঙ্গীকার বিজিবি’র অভিযানে ৩০৭ কোটি টাকার অধিক মূল্যের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ সাভারে বিস্ফোরণ নিয়ে নাহিদের বক্তব্য রাজনৈতিক, তদন্ত চলছে – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাতীয় সংসদে বাজেট ডিব্রিফিং সেশন পরিচালনা করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে চীনা রাষ্ট্রদূ‌তের সাক্ষাৎ

কিডনির রোগ হতে পারে বায়ুদূষণে!

admin
হালনাগাদ: সোমবার, ২৫ জুলাই, ২০১৬

স্বাস্থ্য ডেস্ক: বায়ুদূষণে নানা রকম সমস্যার মুখে পড়তে হচ্ছে মানুষের শরীরকে। এ সমস্যার মধ্যে একটি হলো কিডনির সমস্যা।

সম্প্রতি এক গবেষণায় বলা হয়, বায়ুদূষণের কারণে মানুষের কিডনিতে সমস্যা হতে পারে। গবেষণায় দেখা যায়, বায়ুদূষণ মেমব্রেনাস নিউরোপ্যাথি তৈরি করে, কিডনির রোগ প্রতিরোধ ক্ষমতা কমায়, যার কারণে কিডনি অকার্যকর হয়ে যেতে পারে।

এর আগে আলাদা এক গবেষণার ফলে দেখা যায়, বায়ুদূষণ শ্বাসতন্ত্রের রোগ ও হৃদরোগ বাড়িয়ে দেয়।

সাম্প্রতিক গবেষণাটিতে বলা হয়, বায়ুদূষণ কিডনিকে প্রভাবিত করে। গবেষণাটি করা হয়,৭১ হাজার ১৫১ জন কিডনি রোগীর ওপর, ১১ বছর ধরে। চীনের বিভিন্ন শহরের ৯৩৮টি হাসপাতালে গবেষণাটি পরিচালনা করা হয়।

গবেষণার ফলে দেখা যায়, যেসব এলাকায় বেশি বায়ুদূষণ হয়, সেসব এলাকার লোক মেমব্রেনাস নিউরোপ্যাথিতে বেশি আক্রান্ত।

গবেষণার প্রধান ব্যক্তি চীনের সাউদার্ন মেডিকেল ইউনিভার্সিটির ফান ফান হাউ বলেন, ‘প্রাথমিক এই গবেষণায় আমরা দেখেছি গত দশকে চীনে মেমব্রেনাস নিউরোপ্যাথি অনেক বেড়েছে। দেখা গেছে, যে এলাকায় বায়ুদূষণ বেশি, সেই এলাকায় এ সমস্যা বেশি হচ্ছে।’

শহরের দূষণ কতটুকু কিডনির ক্ষতি করে, এটা জানাতে গবেষণাটি আমেরিকান সোসাইটি অব নিউরোপ্যাথি জার্নালের পরবর্তী সংখ্যায় প্রকাশিত হবে।


এ ক্যটাগরির আরো খবর..