× Banner
সর্বশেষ
সাভারে বিস্ফোরণ নিয়ে নাহিদের বক্তব্য রাজনৈতিক, তদন্ত চলছে – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাতীয় সংসদে বাজেট ডিব্রিফিং সেশন পরিচালনা করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে চীনা রাষ্ট্রদূ‌তের সাক্ষাৎ স্বাস্থ্য খাতে তরুণ উদ্যোক্তা ও নতুন উদ্ভাবনে জোর দিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী বাজেটের দ্বিতীয় অধিবেশন শুরু বিকাল ৩ টায় আজ বিশ্বকাপে শেষ ষোলোতে মাঠে নামছে আর্জেন্টিনা, টিভিতে যা দেখবেন শুরুতেই ডি কেটেলারের গোলে এগিয়ে বেলজিয়াম, নিষেধাজ্ঞা স্থগিতে খেলছেন বালোগান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অধিকতর বাংলাদেশি শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান আজ ২২ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

কিছু স্ট্রিট ফুড যা স্বাস্থ্যকর

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫

স্বাস্থ্য ডেস্ক: স্ট্রিট ফুড মানেই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এমনটি মনে করার কোনো কারন নেই। চলার পথে মেলে এমন অনেক স্ট্রিট ফুড যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক তো নয়ই, বরং বেশ পুষ্টিকর। জেনে নিন এমনই কিছু স্ট্রিট ফুড।

আলুদম: অত্যন্ত সুস্বাদু টাটকা আলুদম কিন্তু শরীরের পক্ষে খুবই ভাল। ভিটামিন এ, ভিটামিন সি ও ম্যাগনেশিয়াম সমৃদ্ধ আলুদম হঠাৎ এবং তাৎক্ষনিক শক্তি জোগাতে খুবই কার্যকরী।

ভূট্টা বাংলাদেশে সবচেয়ে স্বাস্থ্যকর স্ট্রিট ফুড ভূট্টা। লো ক্যালরি, লো ফ্যাট খাবার তো বটেই, হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে ভূট্টা। অসাধারণ অ্যান্টি-অক্সিড্যান্ট গুণ হার্টের জন্যও ভাল।

ফল: সারা দেশেই পাওয়া যায় বিভিন্ন ধরনের দেশি ফল। শশা, কলা, পেঁপে, তরমুজ, আমড়া, আনারস জাতীয় ফল শরীরের জন্য খুব ভাল অ্যান্টি অক্সিডেন্টের কাজ করে। ওজন কমায়, শক্তি জোগায়। তবে কাটা ফল থেকে শরীর খারাপ হওয়ার সম্ভাবনাও রয়েছে। তাই আগে থেকে কেটে রাখা ফল খাবেন না। চোখের সামনে টাটকা কেটে দেওয়া ফল খান।

পরোটা সকালের নাস্তা বাইরে করতে চাইলে পরোটা, আলু পরোটা, ডিম পরোটা হতে পারে প্রথম পছন্দ। টাটকা ভাজা পরোটা যথেষ্ট পুষ্টিকর। শুধু দেখে নিন টাটকা তেলে ভাজা হচ্ছে কিনা।

বাদাম: পার্কে বসে কিংবা রাস্তায় হাঁটতে হাঁটতে এক মুঠো বাদাম হতে পারে সবচেয়ে উৎকৃষ্ট বন্ধু। বাদাম খুব পুষ্টিকর এবং একইসঙ্গে লো-ফ্যাট।

কাবাব টিক্কা- কাবাব বা টিক্কা সব সময়ই আঁচে সেঁকা হয়। তাই জীবাণু মরে যায়। গরম সুস্বাদু বিফ বা চিকেন টিক্কায় ক্যালরি যেমন কম, তেমনই শক্তি, পুষ্টিও জোগায়।

ডিম- ডিমের পুষ্টিগুণ নিয়ে তো কথাই হবে না। প্রায় প্রতি রাস্তার মোড়েই ডিম পাওয়া যায়। খিদে পেলে খেয়ে নিন টাটকা ডিম সিদ্ধ, পোচ বা ওমলেট।

ঝাল মুড়ি- খেতে যেমন হালকা, তেমনই হজমের জন্যও ভাল মুড়ি। বাদাম, ছোলা, নারকেল, তেল দিয়ে মাখা মুড়ি হতে পারে দারুণ স্বাস্থ্যকর স্ন্যাকস। তবে অনেক ক্ষণ কেটে রাখা শশা, পেঁয়াজ এড়িয়ে চলাই ভাল।

ডাবের পানি- চলার পথে হঠাৎ শক্তি পেতে ডাবের পানির ভরসা রাখুন। টাটকা কচি ডাবের পানি, শাঁসের কোনও তুলনা হয় না।


এ ক্যটাগরির আরো খবর..