× Banner
সর্বশেষ
সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যা, ৪ বছর পর যুবকের মৃত্যুদণ্ড দেশে হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

ছেলের স্বর্ণপদক জেতার খুশিতে মশগুল কিং খান শাহরুখ

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২০

শাহরুখ খানের ছোট ছেলে আব্রাম খান তাইকোন্ডোতে স্বর্ণপদক পেয়েছে । সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলের পদক জেতার খবর জানিয়ে খুশিতে মশগুল হয়ে এই সুখবর সকলের সঙ্গে ভাগ করেছেন কিং খান।

টুইটার অ্যাকাউন্টে শাহরুখ লিখেছেন, তুমি প্রশিক্ষণ নিয়েছ, লড়াই করেছ এবং সফল হয়েছ। এই পদক দেখে মনে হচ্ছে আমার সন্তানরা আমার থেকেও বেশি পদক জিতবে। এটা খুব ভালো লাগার বিষয়, এখন আমার মনে হচ্ছে আমাকে আরও বেশি করে প্রশিক্ষণ নিতে হবে। আমি গর্বিত ও অনুপ্রাণিত।

শাহরুখের এই পোস্টের পরেই শুভেচ্ছা বার্তায় ভরিয়েছেন ভক্তরা। তবে এই প্রথম নয়, মাঝেমধ্যে ছেলেমেয়েদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান পোস্ট করেন শাহরুখ। কিছুদিন আগেও স্কুলের ক্রীড়া প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছিল ছোট্ট আব্রাম। সেই ছবিও পোস্ট করেছিলেন বাদশা।

উল্লেখ্য, ‘জিরো’র পর বহুদিন হলো শাহরুখকে বড়পর্দায় দেখা যায়নি। শোনা যাচ্ছে শিগগিরই দক্ষিণী পরিচালক আতলি কুমারের পরিচালনায় দেখা যাবে শহরুখকে।


এ ক্যটাগরির আরো খবর..