× Banner
সর্বশেষ
ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ

ডেস্ক

কাশ্মীরে হামলার প্রতিবাদে এবার পাকিস্তানে ভলিবল প্রতিযোগিতা প্রত্যাহার ভারতের

Kishori
হালনাগাদ: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
পাকিস্তানে ভলিবল প্রতিযোগিতা

কাশ্মীরের পেহেলগামে হামলার প্রতিবাদে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে ভারত সরকার। এ বার পাকিস্তানে আয়োজিত ভলিবল প্রতিযোগিতা থেকে নাম তুলে নিয়েছে ভারত। ইসলামাবাদে খেলতে যাবে না ভারতীয় ভলিবল দল। আগামী মাসে ইসলামাবাদে অনুষ্ঠিত হবে ‘সেন্ট্রাল এশিয়ান ভলিবল’ প্রতিযোগিতা। প্রথমে সব ঠিক ছিল ভারত দল পাঠাবে এটাও নিশ্চিত ছিলও তবে পেহেলগামে হামলার পর সেই সিদ্ধান্ত পরিবর্তন করেছে ভারত।

পাকিস্তান ভলিবল সংস্থার কর্মকর্তা আব্দুল আহাদ জানিয়েছেন, ২৮ মে থেকে ইসলামাবাদের জিন্না কমপ্লেক্সে ভলিবল প্রতিযোগিতা শুরু হবে। ভারত প্রথমে জানায় ২২ জন খেলোয়ারসহ ৩০ জনের একটি দল পাঠাবে।

আহাদ আরও জানিয়েছেন, ২২ এপ্রিল পেহেলগামে জঙ্গি হামলার পর থেকে পরিস্থিতি বদলেছে। ভারতীয় ভলিবল সংস্থা জানিয়েছে, তারা দল পাঠাবে না। জঙ্গি হামলার প্রতিবাদে এই সিদ্ধান্ত নিয়েছে তারা।

উল্লেখ্য, এশিয়া কাপ ও সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাইব্রিড মডেলে খেলা হয়েছে। ফলে ঠিক হয়েছে, পাকিস্তানও আর ভারতে ক্রিকেট খেলতে আসবে না। তার মাঝেই পাকিস্তানে আয়োজিত আরও একটি প্রতিযোগিতা থেকে নাম তুলে নিলো ভারত।


এ ক্যটাগরির আরো খবর..