× Banner
সর্বশেষ
কাবুলে হাসপাতালে বিমান হামলায় প্রায় ৪০০ জন নিহত কঠোরতা প্রয়োজন, তবে বিভাজন নয়: গাজিয়াবাদ থেকে যে বার্তা আজ ১৭ মার্চ (২ চৈত্র ) মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৭ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

কূটনৈতিক প্রতিবেদক

কাশীতে জ্ঞানবাপী মসজিদের জায়গায় হিন্দু মন্দির ছিল

Kishori
হালনাগাদ: শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
জ্ঞানবাপী মসজিদের জায়গায় হিন্দু মন্দির

ভারতের বারাণসী বা কাশীতে জ্ঞানবাপী মসজিদের জায়গায় একটি হিন্দু মন্দির ছিল বলে জানিয়েছে, আর্কিওলজিকাল সার্ভে অব ইন্ডিয়া। সেই রিপোর্ট এখন জনসমক্ষে প্রকাশ করা হয়েছে। তাতে জানানো হয়েছে, বৈজ্ঞানিক পর্যবেক্ষণ এবং স্থাপত্যের অবশিষ্টাংশ, বৈশিষ্ট্য, নিদর্শন, শিলালিপি, শিল্প ও ভাস্কর্যের অধ্যয়নের উপর ভিত্তি করে এটা সহজেই বলা যায়, মসজিদের জায়গায় একটা হিন্দু মন্দিরের অস্তিত্ব ছিল।

জ্ঞানবাপীতে বিদ্যমান কাঠামোর প্রকৃতি এবং সময় সম্পর্কে বিশদ বিবরণ দিয়ে আর্কিওলজিকাল সার্ভে অব ইন্ডিয়ার রিপোর্টে বলা হয়েছে, বিদ্যমান স্থাপত্যের অবশেষ, দেওয়ালে সাজানো অংশ, কেন্দ্রীয় কক্ষের কর্ণ রথ ও প্রতিরথ; পশ্চিম দেয়ালের তোরণ-সহ একটি ভক্তিচিহ্ন সম্বলিত বৃহৎ প্রবেশদ্বার, অলংকরণের ভিতরে দেবদেবীর মূর্তি, খোদাই করা পাখি এবং প্রাণীর চিত্র থেকে বোঝা যায় যে, পশ্চিম দেয়ালটা হিন্দু মন্দিরের অবশিষ্ট অংশ।

মসজিদের কাঠামোতে মোট ৩৪টি শিলালিপি ও ৩২টি স্ট্যাম্পিং পাওয়া গিয়েছে‌। এই শিলালিপি গুলো হিন্দু মন্দিরের পাথরের উপর আগে থেকেই ছিল ― যা মসজিদ নির্মাণ ও মেরামতের জন্য ব্যবহৃত হয়েছিল। এই শিলালিপি দেবনাগরী, তেলুগু এবং কন্নড় ভাষায় লেখা। শিলালিপিতে জনার্দন, রুদ্র ও উমেশ্বর- এই তিন দেবতার নাম পাওয়া গিয়েছে। এছাড়াও ‘মহামুক্তি মণ্ডপ’-এর তিনটি শিলালিপি খুঁজে পাওয়া গেছে। মসজিদ নির্মাণের জন্য যখন এই স্তম্ভগুলো ব্যবহার করা হয়, সে সময় পদ্ম-পদকের পাশে থাকা ভায়ালা মূর্তি সরিয়ে ফেলা হয়েছিল।

আর্কিওলজিকাল সার্ভে অব ইন্ডিয়া আরও জানিয়েছে : এই সমস্ত নিদর্শন থেকে সহজেই নির্ণয় করা যায় যে, সপ্তদশ শতাব্দীতে উজবেক(মুঘল) সম্রাট আওরঙ্গজেবের রাজত্বকালে ― আগের যে মন্দির কাঠামোটি ছিল, তা ভেঙে ফেলা হয় এবং এর কিছু অংশ বদলে ফেলে বর্তমানে ব‍্যবহৃত মসজিদটি বানানো হয়েছে।

জ্ঞানবাপী মসজিদ কমপ্লেক্সে পাওয়া সমস্ত স্তম্ভ এবং প্ল্যাটফর্মগুলি বৈজ্ঞানিকভাবে পরীক্ষা করতে হয়েছিল। জ্ঞানবাপী মসজিদ কাঠামো নির্মাণের বয়স এবং শৈলীর বিষয়েও তথ্য খুঁজে বের করতে সাহায্য নিতে হয়েছিল ডেটিং, গ্রাউন্ড পেনিট্রেটিং রাডার এবং অন্যান্য বৈজ্ঞানিক পদ্ধতির।

আওরঙ্গজেবের জীবনী ‘মসির-এ-আলমগিরি’ গ্রন্থে লেখা আছে : আওরঙ্গজেব তার অধীনস্থ সমস্ত প্রদেশের গভর্নরদের নির্দেশ দিয়েছিলেন কাফেরদের স্কুল ও মন্দির ভেঙে ফেলতে। ওই গ্রন্থ থেকে জানা যায়, ১৬৬৯ সালের ২রা সেপ্টেম্বর সম্রাট আওরঙ্গজেবের নির্দেশে তার আধিকারিকরা কাশীতে বিশ্বনাথের মন্দির ভেঙে ফেলেছিল।


এ ক্যটাগরির আরো খবর..