× Banner
সর্বশেষ
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর জীবনী আজ ২০ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (২০ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বন্দুক নয়, ‘স্পাইকড শক ব্যাটন’: ভারত-চীন সীমান্তে বদলাচ্ছে সংঘর্ষের ধরন ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দীনেশ ত্রিবেদী: বাংলাদেশ নীতিতে ‘কৌশলগত রিসেট’ ইঙ্গিত শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী

কালীগঞ্জে শিশুকে শ্বাসরুদ্ধ করে হত্যা

admin
হালনাগাদ: বুধবার, ১৬ নভেম্বর, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি॥ ১৬ নভেম্বর’২০১৬ঃ ঝিনাইদহের কালীগঞ্জে কাষ্টভাঙা ইউনিয়নের রামপুর গ্রামে সাজু (৬) নামের  এক শিশুকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সে ওই গ্রামের আশরাফ হোসেনের ছেলে। মঙ্গলবার দুপুর থেকে শিশু সাজু নিখোঁজ ছিল। আজ বুধবার সকালে বাড়ির পাশের একটি বাগান থেকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করেছে।

সাজুর দাদা ফাইজুল  জানান, মঙ্গলবার সকালে শিশু সাজু তার বাবার সাথে বাইরে যাবার জন্য বায়না ধরে। এর পর বাবা কাজে চলে গেলে সাজু নিখোঁজ হয়। সারাদিন মাইকিং করে খোঁজার পরও তাকে খুজে পাওয়া যায়নি।

আজ বুধবার সকালে বাড়ির পাশের বাগানে সাজুর মৃতদেহ পাওয়া যায়। তিনি অভিযোগ করেন কে বা কারা সাজুকে শ্বাসরোধ করে হত্যা করে বাগানে ফেলে রেখে গেছে।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শুকুমার কু-ু বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মৃতদেহ উদ্ধার করেছে। এটি হত্যা নাকি অন্য কিছু তা ময়নাতদন্তের পর জানা যাবে।


এ ক্যটাগরির আরো খবর..