× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

কালীগঞ্জে মোবাইল কোর্টে মাদক ব্যবসায়ীর কারাদন্ড

admin
হালনাগাদ: সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে মোবাইল কোর্টে দেলোয়ার হোসেন ওরফে দিরাজ (৬০) নামের এক মাদক ব্যবসায়ীকে ১ বছরের কারাদ- প্রদান করা হয়েছে। সোমবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও  কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শাহানাজ পারভিন এ কারাদন্ডাদেশ প্রদান করেন। দেলোয়ার  উপজেলার বলিদাপাড়া গ্রামের ফটিক বিশ্বাসের ছেলে।

মোবাইল কোর্ট সূত্রে জানাগেছে, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কালীগঞ্জ শহরের বলিদাপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় ৯ পুরিয়া গাজাসহ দেলোয়ার হোসেন ওরফে দিরাজ কে গ্রেফতার করা হয়। সেখানে মোবাইল কোর্ট বসিয়ে তাকে এক বছরের কারাদ- দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

মোবাইল কোর্টের বিচারক ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শাহানাজ পারভিন জানান,
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯৯০ এর আওতায় দেলোয়ার হোসেনকে ১ বছর বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়েছে। তাকে জেল-হাজতে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..