× Banner
সর্বশেষ
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ বিএনপির ৮৩ নেতাকর্মীর বহিস্কারাদেশ প্রত্যাহারসহ, কৃষকদলের কমিটি পূর্ণবহাল দাবীতে সংবাদ সন্মেলন সরকারি কর্মচারীদের স্বাস্থ্য সেবায় বড় সংস্কার ন্যায়বিচার দয়া নয়, নাগরিকের সাংবিধানিক অধিকার – প্রধানমন্ত্রী ১২ হাজার ৮৫৫ বাংলাদেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন চীন সরকারের বিশেষ আমন্ত্রণে চীনে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল শাহজালাল বিমানবন্দরকে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তুলতে চাই – বিমানমন্ত্রী ফ্যাসিস্ট সরকারের ব্যর্থতার কারণে দেশ অনেকটা পিছিয়ে – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বগুড়া জজ আদালতে ই-বেইল বন্ড সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পররাষ্ট্রসচিবের স‌ঙ্গে মার্কিন বিশেষ দূতের সাক্ষাৎ

ঝিনাইদহ প্রতিনিধি

কালীগঞ্জে মধ্যরাতে অভিনব কাইদায় স্বামী-স্ত্রী কে অচেতন করে দুঃসাহসিক চুরি

Dutta
হালনাগাদ: রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
jhinaidah

মধ্যরাতে অভিনব কাইদায় জানালা দিয়ে চেতনানশক স্প্রের পর স্বামী- স্ত্রী কে অচেতন করে এক দুঃসাহসিক চুরি সংঘঠিত হয়েছে। চোরেরা শাবল দিয়ে ঘরের দরজা ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণালংকার সহ প্রায় ৪লাখ টাকার মালামাল নিয়ে গেছে।

শনিবার দিবাগত রাত ১টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোস্তবাপুর গ্রামে রবিন কুমার দে’র বাড়ীতে এ ঘটনা ঘটে।

ভূক্তভোগী গৃহকর্তা রবিন কুমার জানায়, প্রতিদিনের ন্যায় রাতের খাবার শেষে তারা রাত সাড়ে ১১টার দিকে ঘুমিয়ে পড়েন। সম্ভবত রাত ১ টার দিকে চোরেরা খোলা জানালা দিয়ে চেতনানাশক স্প্রে করাতে তারা অচেতন হয়ে পড়েন। এরপর শাবল দিয়ে দরজার ছিটকেনি ভেঙ্গে ঘরে প্রবেশের পর আলমারী থেকে নগদ আড়াই লাখ টাকা ও পরিবারের দেড় ভরি স্বর্ণালংকার নিয়ে যায় চোরেরা। সকাল সাড়ে ৬ টার দিকে তাদের জ্ঞান ফেরার পর উঠে দেখেন ঘরের আসবাব পত্র এলোমেলো অবস্থায় মেঝেতে পড়ে আছে।

রবিন কুমারের স্ত্রী মুক্তি রানী জানায়, তারা স্বামী স্ত্রী এক ঘরেই ঘুমিয়ে ছিলেন। রাতে ঘরের জানালা খোলাই ছিল। এ সুযোগে চোরেরা তাদেরকে অচেতন করে সব নিয়ে গেছে। তিনি আরো জানান, আলমারীতে তার বিয়ের সময়ের গহনা সহ পরিবারের ছেলে মেয়েদের মিলে প্রায় দেড় ভরি গহনা ছিল। এছাড়াও তার স্বামীর ব্যবসার জন্য একটি এনজিও থেকে লোন নিয়েছিলো লোন নেওয়া টাকা সহ প্রায় আড়াই লাখ টাকা ছিল তাদের ঘরে। চোরেরা তাদের সর্বশান্ত করে গেছে। তিনি জানান, আর কয়দিন পরই দূর্গাপূজা। ছেলে মেয়েদের কেনাকাটা ও কিভাবে এনজিওর লোন শোধ করবেন তা নিয়েই মহা দুশ্চিন্তায় পড়েছেন পরিবারটি।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান, চুরির বিষয়ে এখনো কেউ কোন অভিযোগ দেয়নি। তারপরও খোজ নিয়ে ব্যাবস্থা নিবেন বলে জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..