× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

কালীগঞ্জে বাস নিয়ন্ত্রন হারিয়ে উল্টে খাদে ॥ আহত ১৫

Kishori
হালনাগাদ: বুধবার, ১৩ মার্চ, ২০১৯

ষ্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥  ঝিনাইদহের কালীগঞ্জে যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।

আজ বুধবার সকালে কালীগঞ্জ-জীবননগর মহাসড়কের লাউতলা চারমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের কালীগঞ্জ ও কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর।

কালীগঞ্জ ফায়ার সার্ভিস কর্মকর্তা সামছুল ইসলাম জানান, মহেশপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহি বাস (ফেনী-জ-০৫-০০১১) কালীগঞ্জের চারমাইল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এ সময় বাসের প্রায় ১৫জন যাত্রী আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে কোটচাদপুর ও কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কালীগঞ্জ থানার এসআই দেলোয়ার হোসেন জানান, দুর্ঘটনায় কেউ মারা যায়নি। তবে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।


এ ক্যটাগরির আরো খবর..