× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি

কালীগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় দোকান ভাঙচুর ও হামলার অভিযোগ, ১২ জনের নামে এজাহার

ACP
হালনাগাদ: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
কালীগঞ্জ

ঝিনাইদহের কালীগঞ্জে দোকান ভাঙচুর, লুটপাট এবং এক দম্পতির ওপর হামলার অভিযোগে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করা হয়েছে।
এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার রায়গ্রাম ইউনিয়নের ভাতঘরা গ্রামের মো. আতিকুর রহমান তার বোন মোছা. শাহিনা শামিল নদী ও দুলাভাই মো. মিজানুর রহমান রাসেলের ওপর হামলার ঘটনায় কালীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তরা হলেন-মাজেদ শেখ, আব্দুল মান্না শেখ মনা, সাজু শেখ, খোকন শেখ, মো. ভুট্টা শেখ, মো. ফুরকান শেখ, রাব্বি শেখ, ইভন শেখ, আ. কাদের শেখ, তাজের শেখ, নাজের শেখ ও তাইজেল শেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন।
অভিযোগে উল্লেখ করা হয়, গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে মঙ্গলপৈতা বাজারে শাহিনা শামিল (নদীর) স্বামী মিজানুর রহমান রাসেলের তিনটি দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও প্রায় দুই লাখ টাকার মালামাল লুট করা হয়। পরদিন সকালে অভিযুক্তরা তার বাড়িতে ঢুকে গালিগালাজ ও মারধর করে। এতে মিজানুর রহমান রাসেল গুরুতর আহত হন এবং তার স্ত্রীকেও মারধর করে স্বর্ণের চেইন ও নগদ টাকা লুট করা হয়।
আহত মিজানুর রহমানকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার স্ত্রী স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন বলেন, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..