× Banner
সর্বশেষ
এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে বাটা গ্রুপের গ্লোবাল সিইওর সাক্ষাৎ ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিতে প্রশাসক নিয়োগ বাণিজ্যমন্ত্রীর সাথে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ পাইকগাছায় উন্নয়ন বঞ্চিত সড়কে মানুষের জীবন এখন প্রশ্নবিদ্ধ বগুড়ায় একাধিক মামলার আসামীকে কুপিয়ে হত্যা

কালীগঞ্জে জামাল ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

Dutta
হালনাগাদ: রবিবার, ২৩ মে, ২০২১

ঝিনাইদহ প্রতিনিধি ॥ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ২নং জামাল ইউনিয়ন পরিষদের ২০২১-২০২২ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে।

২৩ মে রোববার সকালে ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এই বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের সচিব মোঃ জাকির হোসেন।

এবারের বাজেট আয় ও ব্যয় সমান রেখে উপস্থাপন করা হয়। বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৩০ লাখ ৬৬ হাজার ৩২৮ টাকা এবং উন্নয়ন খাত থেকে আয় ধরা হয়েছে ৭৮ লাখ ৭৫ হাজার ৪০০ টাকা। মোট ১ কোটি ৯ লাখ ৪১ হাজার ৭২৮ টাকা।

পরিষদের চেয়ারম্যান মোঃ মোদাচ্ছের হোসেনের সভাপতিত্বে বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউনিয়ন উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আশরাফুজ্জামান, প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক মোল্লা, ইউপি মেম্বার মোঃ মফিজ খান, মোবারেক হোসেন, মোঃ ফসিয়ার রহমানসহ সকল ইউপি সদস্য।

এছাড়া উপস্থিত ছিলেন, স্থানীয় বিভিন্ন পেশাজীবি ও সমাজিক সংগঠনের প্রতিনিধিরা।


এ ক্যটাগরির আরো খবর..