× Banner
সর্বশেষ
সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি নবীগঞ্জে কানাইপুর মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল সরকারের ১০০ দিনের কাজের অগ্রগতি তুলে ধরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা যশোরের শার্শার গোগা সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২৫ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার  কুয়েতে বাংলাদেশের খাদ্য সহায়তা হস্তান্তর, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ বেনাপোলে ডিবির অভিযানে ১৪০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক-১ মতপ্রকাশের নামে চরিত্রহনন স্বাধীনতা নয়, অপরাধ: প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব সারাদেশে দুই কোটির বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ-ভারত সীমান্তে ইসরায়েলি প্রতিনিধি সফর, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে মেন্দি সাফাদির মন্তব্য Israeli Representative Visits Bangladesh-India Border, Mendi Safadi Comments on Minority Security

কালীগঞ্জে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

admin
হালনাগাদ: শনিবার, ১৩ অক্টোবর, ২০১৮

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥  ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর ও আড়পাড়া থেকে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়।

শনিবার সকালে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- রামচন্দ্রপুর গ্রামের আকবর আলী বিশ্বাসের ছেলে লুৎফর রহমান, আড়পাড়া এলাকার হাসান কালুর স্ত্রী রত্না বেগম ও নুর ইসলামের ছেলে দোস্তর আলী ওরফে রুস্তম।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের পরিদর্শক রাসেল আলী জানান, মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে শনিবার সকালে কালীগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এসময় রামচন্দ্রপুর পশ্চিমপাড়া থেকে লুৎফর রহমান ও আড়পাড়ার নদীপাড়া থেকে রতœা বেগম ও রুস্তম আলীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২’শ ৪০ গ্রাম গাঁজা। পরে আসামীদের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় ৩টি আলাদা মামলা দায়ের করা হয়।

অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয় এর পরিদর্শক রাসেল আলী, এএসআই শেখ আববাস উদ্দিন আহমেদ, এএসআই পাপিয়া সুলতানা, সিপাই জিএম শহীদুল ইসলাম, সাইদুল হক উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..