× Banner
সর্বশেষ
আজ (১১ শ্রাবণ)  ২৮ জুলাই মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ

কালীগঞ্জে এমপি আনার ও বাস্তুহারা লীগ সভাপতিকে হত্যার হুমকি দিয়ে জেএমবি’র চিঠি

admin
হালনাগাদ: সোমবার, ১৫ আগস্ট, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার ও উপজেলা বাস্তুহারা লীগ সভাপতি রিপন জোয়ার্দ্দারকে হত্যার হুমকি দিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে চিঠি দিয়েছে জেএমবি পরিচয়দানকারী এক চক্র। রেজিস্ট্রি ডাকযোগে প্রেরিত চিঠিটি রোববার সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মানোয়ার হোসেন মোল্লার হাতে পৌছায়। ওই চিঠিতে এমপি আনার ও উপজেলা বাস্তহারা লীগের সভাপতি রিপন জোয়ার্দ্দারকে জঙ্গী বিরোধী নেতা আখ্যায়িত করে আগামী ৭ দিনের মধ্যে তাদের হত্যা করা হবে বলে হুশিয়ার করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসারের কাছে প্রেরিত সাধারণ ডাইরি’র কাগজে লেখা চিঠিতে বলা হয়েছে “ইসলামের শত্রু এমপি আনার তুমি ইসলামের শত্রু ও জঙ্গী বিরোধি এবং ভারতের দালাল। তোমাকে আর বেচে থাকার অধিকার নেই এবং জঙ্গি বিরোধী নেতা  বাস্তুহারা লীগের সভাপতি রিপন জোয়াদ্দার কেও একই পরিনতি বহন করিতে হবে। আগামি ৭ দিনের মধ্যে এই আদেশ কার্যকর করা হবে। অপারেশন শাখা জে,এম,বি”।

উপজেলা নির্বাহী অফিসার মানোয়ার হোসেন মোল্লা জানান, যশোর থেকে ডাক যোগে প্রেরিত চিঠিটি রোববার সন্ধ্যায় তার হাতে পৌছায়। ওই চিঠিতে তাকে হুমকি দেয়া হয়নি। এমপি আনার ও উপজেলা বাস্তুহারা লীগ সভাপতিকে হত্যার হুমকি দেয়া হয়েছে। চিঠিটি যাচাই বাছাইয়ের জন্য কালীগঞ্জ থানা পুলিশের কাছে পাঠানো হয়েছে। যাচাই বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জেএমবি পরিচয় দিয়ে কে বা কারা একটি চিঠি পাঠিয়েছে বলে তিনি শুনেছেন। চিঠিটি তার হাতে এসেছে। এ ঘটনায় থানায় কোন  জিডি হয়নি।

ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার মোবাইল ফোন রিসিভ না করায় এবং উপজেলা বাস্তুহারা লীগ সভাপতি রিপন জোয়ার্দ্দার হৃদরোগে আক্রান্ত  হয়ে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..