× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রী সাথে বাংলাদেশ স্কাউটস এর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রাথমিক শিক্ষাকে ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে – প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তেলের দাম বাড়ার কারণে পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার – পরিবহন ও সেতুমন্ত্রী বাসে গাজীপুর গেলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী, সংসদ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্বিপাক্ষিক সম্পর্ক উচ্চতর পর্যায়ে নিতে চায় বাংলাদেশ-ইথিওপিয়া না ফেরার দেশে চলে গেলেন,বেনাপোলের বিশিষ্ট ব্যবসায়ী আসাদুজ্জামান আশা জামিনে মুক্ত মাদক বিক্রেতা সাংবাদিককে দিলো হত্যার হুমকি আগামী ৩ মে থেকে ধান-চাল ও গম সংগ্রহ করবে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে স্কাউট সদস্যদের সাক্ষাৎ শুভেচ্ছা দূত হিসেবে ইউএনএইচসিআরের সঙ্গে তাহসানের চুক্তি নবায়ন

ঝিনাইদহ প্রতিনিধি

কালীগঞ্জে ‘আমাদের আলাইপুর’ গ্রুপের পিকনিক ও কৃতি  শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
আমাদের আলাইপুর

প্রতিবছরের ন্যায় ঝিনাইদহের কালীগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকভিত্তিক “আমাদের আলাইপুর” গ্রুপের উদ্যোগে পিকনিক-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা আলাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ পিকনিকের আয়োজন করা হয়। পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী এ অনুষ্ঠানের। এরপর প্রয়াত গ্রামবাসীদের জন্য মাগফিরাত কামনা, আনন্দ র‍্যালি, ক্রিকেট টুর্নামেন্ট, বিবাহিত বনাম অবিবাহিত দলের ফুটবল খেলা ও অন্যান্য গ্রামীণ খেলাধুলা, কৃথি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান ও পুরস্কার বিতরণ করা হয়। পিকনিকে এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করে।
এ সময় ১নং সুন্দরপুর-দূর্গাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আলী নুর, ইউপি সদস্য মোন্তাজ ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী রাজিবুল ইসলাম, গ্রুপটির এডমিন কামরুল ইসলাম বাদশা, জিল্লুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, সবার সাথে যোগাযোগ বৃদ্ধিসহ এলাকার অসহায় মানুষের পাশে দঁাড়ানো, গরীব মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা করার লক্ষ্যেই গ্রুপটি তৈরি করা হয়। প্রতিবছরই আমাদের আলাইপুর গ্রুপের উদ্যোগে পিকনিক অনুষ্ঠিত হয়। বছরের একটি দিন একসাথে সুখ-দুঃখ ভাগাভাগি করে আবার সবাই নিজের জায়গায় ফিরে যায়। চাকরি-ব্যবসাসহ অন্যান্য পেশায় জড়িত থাকায় দেশের বিভিন্ন স্থানে বসবাস করেন এই গ্রামের অনেকে।


এ ক্যটাগরির আরো খবর..