× Banner
সর্বশেষ
আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন ব্যবসায়ি গ্রেফতার জিডিপিতে পর্যটন খাতের অবদান ৬-৭ শতাংশে উন্নীত করার লক্ষ্য ঘোষণা পর্যটন মন্ত্রীর কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে জেলা প্রশাসকদের ভূমিকা গুরুত্বপূর্ণ – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ট্রেন্ডে এগিয়ে বিজেপি, সরকার গঠনের পথে স্বাধীন গণমাধ্যমই গণতন্ত্রের জবাবদিহিতার প্রধান হাতিয়ার: তথ্যমন্ত্রী জেলাপ্রশাসক সম্মেলন দ্বিতীয় দিনে তৃতীয় অধিবেশনে আলোচিত বিষয়াবলি সিরডাপ-এর সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে -এলজিআরডি মন্ত্রী জেলাপ্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে দ্বিতীয় অধিবেশনে আলোচিত বিষয়াবলি বন্যায় ক্ষতিগ্রস্ত বোরো চাষিদের ৭৫০০ টাকা করে সহায়তা দেবে সরকার – কৃষিমন্ত্রী ডাসারে ভ্রাম্যমাণ বাসে বেকারদের কম্পিউটার প্রশিক্ষণ

ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত ঠাকুরগাঁওয়ে

Kishori
হালনাগাদ: বুধবার, ১৭ জুন, ২০২০
ট্রাকে সাইকেল আরোহী নিহত

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধি: ট্রাকের ধাক্কায় একটি বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে ঠাকুরগাঁওয়ে।

আজ বুধবার (১৭ জুন) সন্ধ্যার আগে ঠাকুরগাঁও সত্যপীর ব্রীজে এ দূর্ঘোটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সত্যপীর ব্রিজ থেকে বাইসাইকেল নিয়ে বাড়ি যাওয়ার সময় দবিরুল ইসলাম (৫৫)কে পিছন থেকে একটি ট্রাক ধাক্কা দিয়ে পিষ্টে দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনা স্থলেই দবিরুল ইসলামের মৃত্যু হয়।

খবর পেয়ে ঘটনা স্থলে এসে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের কর্মীরা দবিরুল ইসলামের মৃতদেহ উদ্ধার করে।

দবিরুল ইসলাম ঠাকুরগাঁও দক্ষিণ জগন্নাথপুর মোল্লার মোড়ের মৃত: সমের আলীর ছেলে। পরে স্থানীয় জনগণের সাহযোগীতায় ঠাকরগাঁও বলাকা উদ্যান এলাকা থেকে পুলিশ ট্রাকটিকে আটক করে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম জানান, ট্রাকটিকে আটক করা হলেও গাড়ি চালককে আটক করা যায়নি। চালক পালিয়ে গেছে। যদি নিহতের পরিবার আমাদের অভিযোগ দেন তাহলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।


এ ক্যটাগরির আরো খবর..