× Banner
সর্বশেষ
মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ মার্চ (১১ চৈত্র) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ ও শেখ মুজিব বহুত্ববাদী সংস্কৃতি ও জাতীয় ঐক্যের অনন্য প্রতিফলন লাঙ্গলবন্দ স্নানোৎসব -সংস্কৃতি বিষয়ক মন্ত্রী স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

ঝিনাইদহ প্রতিনিধি

কালীগঞ্জে আম গাছের নিচু ডালে যুবকের রহস্যজনক গলায় ফাঁস

Kishori
হালনাগাদ: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
গলায় ফাঁস

ঝিনাইদহের কালীগঞ্জে একটি আমগাছের নিচু ডাল থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় প্রতাপ কুমার (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলার গাজির বাজার থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। সে গাজির বাজার কালাপাড়া গ্রামের প্রেম কুমারের ছেলে ।

স্থানীয়রা জানান, সকালে গাজির বাজারের মাঝে একটি আম গাছের নিচু ডালে প্রতাপ কুমারের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থা দেখে তারা স্থানীয় কোলা বাজার পুলিশ ফাঁড়িতে খবর দেয় । পরে ঘটনাস্থলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে। সে সময় স্থানীয়রা আরো জানান, প্রতাপ কুমারের গলায় ফাঁস দেওয়া থাকলেও তার পা দুটি মাটিতে ছিল। এ কারনে স্থানীয় অনেকে দাবি করেন , এটি হত্যাকান্ডের ঘটনা হতে পারে।

এ ব্যাপারে কোলা বাজার পুলিশ ফাড়িঁর ইনচার্জ এস আই আমির বলেন , আমি ঘটনাস্থলে আছি। তদন্ত স্যার ঘটনাস্থলে আসছেন। পরে এ ঘটনার বিস্তারিত তিনিই জানাবেন।


এ ক্যটাগরির আরো খবর..