× Banner
সর্বশেষ
বগুড়ায় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন ঝিকরগাছায় সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান ESCAP মঞ্চে বাংলাদেশের নেতৃত্বের ছাপ, গুরুত্বপূর্ণ সেশনে সভাপতিত্ব করলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে টি-১০ টেপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা – স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি মধুখালীতে শতাধিক কৃষকের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্লাট

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ

কালীগঞ্জে আগুনে পুড়ে ৪০ লক্ষ টাকার ক্ষতি

Dutta
হালনাগাদ: সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
jhinaidah

ঝিনাইদহের কালীগঞ্জ শহরের পুরাতন ব্রীজ সংলগ্ন রাজধানী ক্রোকারীজ ও মিজানুর এ্যালুমিনিয়মের দোকানসহ গোডাউন ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়েগেছে।

সোমবার সকাল ৬ টার দিকে এ ঘটনা ঘটে। কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ও স্থানীয়দের সহযোগীতায় দুই ঘন্টার চেষ্টার আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হাটতে যাওয়ার সময় আগুন দেখে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। মুহুর্তেই মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে আতংঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। অগ্নিকান্ডে ২টি দোকান সহ গোডাউনের মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

মিজানুর এ্যালমুনিয়মের মালিক মিজানুর রহমান জানান, দোকানে আগুন লাগার সংবাদ শুনে ছুটে এসে দেখি আমার দোকানসহ গোডাউনের পাশে রাজধানী ক্রোকারীজ রফিকুল ইসলামের দোকান ও গোডাউনে আগুন জ¦লছে। এরপর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আগুন নেভানোর কাজ শুরু করে। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। আমাদের দোকান ও গোডাউনের ক্রোকারীজ পণ্য পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমাদের দু’জনের আনুমানিক প্রায় ৪০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, খবর শোনামাত্রই আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ শুরু করা হয়। প্রায় ২ ঘন্টাব্যাপী চেষ্ঠা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..