হাসান মাহমুদলালমনিরহাট প্রতিনিধি ঃ লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় অগ্নিকান্ডের ঘটনায় ৬টি পরিবারের ৭টি ঘর-বাড়ি আগুনে পুড়ে ছাই হয়েছে।
মঙ্গলবার দিনগত গভির রাতে উপজেলার কাকিনা ইউনিয়নের গোপাল রায় গ্রামে এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। ওই গ্রামের হেলাল, বাবুল, সাবু, মুকুল,দেলদার ও সফিয়া বেগমসহ ৬ পরিবারের ৭টি ঘর-বাড়ি আগুন পুড়ে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার। কাকিনা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আতাউজ্জামান রঞ্জু জানান, মঙ্গলবার দিনগত গভির রাতে উপজেলার ওই গ্রামে একটি বাড়িতে হঠাতই আগুন লাগে।
এ সময় স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে খবর দেয়। কালিগঞ্জ ফায়ার সার্ভির এসে আগুন নিয়ন্ত্রনে আনলেও ততক্ষনে ওই ৬ পরিবারের ৭টি ঘর-বাড়ি ও ঘরে থাকা ধান, চাল ও নগদ টাকা ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।তিনি আরো জানান, রান্না ঘরের জলন্ত চুলা থেকে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হয়েছে। এতে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষতিও হয়েছে।