× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

কালীগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহেলের পিতৃ বিয়োগ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৯ আগস্ট, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জের বিশিষ্ট মৎস ব্যবসায়ী ও কালীগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেলের পিতা আয়ুব হোসেন ইন্তেকাল করেছেন। (ইন্না—রাজেউন)।  মৃতুকালে তার বয়স হয়েছিল (৭০) বছর। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। সোমবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানাগেছে, মরহুম আয়ুব হোসেন স্ট্রোকে আক্রান্ত হয়ে প্রায় ১ মাস যাবৎ ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালের আইসিইউতে ছিলেন। সেখানে তিনি সোমবার রাত ৯ টার দিকে মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আতœীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বাদ জোহর সরকারি নলডাঙ্গা ভুষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।

জানাযায় ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনারসহ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক দলের নেতাকর্মী, সুধীবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। জানাযা শেষে তাকে নিশ্চিন্তপুর কবরস্থানে দাফন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..