× Banner
সর্বশেষ
বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন জামায়াতে ইসলামীর শফিকুর রহমান বিএনপিকে নিয়ে সাম্প্রতিক মন্তব্যটি ছিল ‘স্লিপ অব টাং -এমপি হানজালা তেল বিক্রিতে চালু থাকা রেশনিং ব্যবস্থা পুরোপুরি প্রত্যাহার আজ আন্তর্জাতিক ইসলামভীতি প্রতিরোধ দিবস আজ ১৫ মার্চ ফাল্গুন সংক্রান্তি বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৫ মার্চ (৩০ ফাল্গুন) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে যে আলোচনা হলো দেশজুড়ে বিমা সুরক্ষার পরিসর বাড়াতে একসাথে কাজ করবে মেটলাইফ বাংলাদেশ ও গ্রামীনফোন যশোর সীমান্তে প্রায় ১০ কোটি টাকা মূল্যের মাদক-ক্রিস্টাল মেথ আইস ও চোরাচালানী মালামাল উদ্ধার, আটক ১ প্রাইভেট কার খাদে পড়ে দেড় বছরের মেয়ের মৃত্যু, বাবা-মা হাসপাতালে

গৌরনদী প্রতিনিধি

কালকিনির রমজানপুরে শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের ২১৩ তম জন্ম জয়ন্তী উদযাপন

Kishori
হালনাগাদ: বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
জন্ম জয়ন্তী

মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর রমজানপুর মন্ডল বাড়ি স্বর্গিয় সরলা দেবী প্রতিষ্ঠিত সার্বজনীন শ্রী শ্রী হরি মন্দির প্রাঙ্গণে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ২১৩ তম জন্ম জয়ন্তী ও স্নান উপলক্ষে দুইদিন ব্যাপি মহা উৎসব ও হরিনাম কীর্তন আয়োজন করা হয়েছে।

ঢাকা রমনা শ্রী শ্রী হরিচাঁদ মন্দিরের সহ-সভাপতি ও উৎসব উদযাপন কমিটির সদস্য শ্রী রতন মন্ডল জানান দুই দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় শ্রীশ্রী হরিলীলামৃত ও গীতা পাঠের মাধ্যমে অধিবাস পরিচালনা ও উদ্বোধন করেন তারক ধামের উত্তরসূরি শ্রী অজয় গোঁসাইও শ্রীমতি শান্তি দেবী। এরপর রাত ৮ টায় আলোচনা সভা ও হরি সংগীত পরিবেশন করা হয়। রাত ৯ টা থেকে পরের দিন আজ বুধবার সারাদিন হরিনাম কীর্তন ও মহা উৎসব অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে দেশের বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার ভক্তবৃন্দ ও প্রায় শতাধিক মতুয়ার দল জয় ডংকা, সিংগা, লাল নিশান, বাদ্যযন্ত্র নিয়ে হরিনাম কীর্তন করে অনুষ্ঠানের অংশগ্রহণ করেছে। পরিশেষে ভক্তদের মাঝে ঠাকুরের মহাপ্রসাদ প্রদান করা হয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রী জটাধর গোসাই, ইন্টারন্যাশনাল শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী বিমল কর, ঢাকার রমনা পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ মন্দিরের কার্যকরী কমিটির সভাপতি শ্রী কালীপদ মৃধা সাধারণ সম্পাদক নৃপেন্দ্রনাথ হীরা, সদস্য সমীরন মন্ডল, ইন্টারন্যাশনাল শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশনের কেন্দ্রীয় কমিটির সিনেট সদস্য ও বাংলাদেশ কমিটির সাংগঠনিক সম্পাদক ডাঃ মণীষ চন্দ্র বিশ্বাস, সঞ্জু হালদার সহ প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..