× Banner
সর্বশেষ
আজ ২২ মে (শুক্রবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে “ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার – ফকির মাহবুব আনাম

মাদারীপুর প্রতিনিধি

কালকিনিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
ক্রীড়া সামগ্রী বিতরণ

মাদারীপুরের কালকিনি উপজেলার উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসা মিলিয়ে প্রায় ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। ক্রীড়া সামগ্রীর অভাবে যাতে শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ না হয়ে যায় সেজন্য সরকারের পক্ষ থেকে ক্রীড়া অধিদপ্তর কর্তৃক এ ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

আজ মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে এসব খেলাধুলার সামগ্রী তুলে দেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল-আরেফীন।

এসব সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জামান, কালকিনি সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শ্যামা প্রসাদ পাল সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, “মূলত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণের ফলে তারা খেলাধুলায় উৎসাহিত হবে এবং তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটবে। বিশেষ করে গ্রামীণ এলাকার স্কুলগুলোতে খেলাধুলার সরঞ্জাম কম থাকে। শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করার জন্য সরকারের এই ধরনের কার্যক্রম সত্যিই প্রশংসনীয়।”

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল-আরেফীন বলেন, “তরুণ প্রজন্মের সুস্থ দেহ ও সতেজ মন এবং মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্ম যত বেশি খেলাধুলায় অংশ নিবে তত তাদের মন মানসিকতা আরো ভালো হবে। তাই শিক্ষার্থীদের খেলার মাঠে ফিরিয়ে আনতে এ উদ্যোগ নেয়া হয়েছে।”


এ ক্যটাগরির আরো খবর..