× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

মাদারীপুর প্রতিনিধি

কালকিনিতে বিএনপি নেতা মামুন বেপারীর পথসভা অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
মামুন বেপারীর পথসভা

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ  নির্বাচনকে সামনে রেখে মাদারীপুরের কালকিনি   উপজেলার রমজানপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে  ধানের শীষ প্রতীকের পক্ষে বিএনপি নেতা মামুন বেপারীর নেতৃত্বে  একটি  পথসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার  (৬ ফেব্রুয়ারি) বিকাল ৩টায়  রমজানপুর ইউনিয়নের দক্ষিন কান্দি এলাকা থেকে শুরু হয়ে রমজানপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এই পথসভা করা হয়।

এতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন। মাদারীপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকনের পক্ষে  নেতাকর্মীদের ধানের শীষ প্রতীকের  স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

পথসভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা মামুন বেপারীসহ অন্যান্যরা।  তিনি বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন জনগণের অধিকার পুনরুদ্ধারের নির্বাচন। আমরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি তাহলে বিএনপির বিজয়  কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।

এসময় উপস্থিত ছিলেন  জেলা বিএনপির ( সাবেক সদস্য) আবদুস সোবহান চৌকিদার, শওকত পাইক( সাবেক) সভাপতি রমজানপুর ইউনিয়ন বিএনপি। বদিউজ্জামান বিল্পব ( সাবেক) দপ্তর সম্পাদক , ছাত্রদল  ঢাকা মহানগর পশ্চিম,জাবেদ হোসেন পলক ছাত্রদল নেতা, রেজাউল ফকির রমজানপুর ইউনিয়ন বিএনপি নেতাসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মী বৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..