কালকিনিতে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট ২০২৪  ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট ২০২৪ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ 

কালকিনিতে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট ২০২৪  ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট ২০২৪ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ 

মাদারীপুরের কালকিনি  উপজেলা প্রশাসন ও প্রথমিক শিক্ষা অফিসের আয়োজনে আজ সোমবার  বিকালে  কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে  বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট  ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট   এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

মেয়েদের খেলায় ৯৫ নং কাশিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ৩৪ নং ডাসার সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ০-১ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ও ছেলেদের  খেলায়  ৭৩ নং উত্তর  শিকার মঙ্গল সরকারি প্রাথমিক ৭ উত্তর কৃষ্ণনগর সরকারি বিদ্যালয়কে ০১ গোলের ব্যাবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

খেলায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-০৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য তাহমিনা বেগম। কালকিনি উপজেলা  নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাসের সভাপতিত্বে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মাদারীপুর জেলা শিক্ষা কর্মকর্তা তাপস কুমাড় পাল, কালকিনি  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা ইসলাম , কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাক্ষ (ভারপ্রাপ্ত)  মোঃ মজিবুর রহমান, কালকিনি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বদিউজ্জামাল, উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন,  কাষ্টঘর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কালকিহি উপজেলা সাবপকমুক্তিযোদ্ধা  কমান্ডার কালকিনি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নিজাম উদ্দিন ঢালী ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনেয়ারাসহ আরও অনেকে।

খেলায় চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন মাদারীপুর-০৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য তাহমিনা বেগম ও উপজেলা নির্বাহী  কর্মকর্তা উত্তম কুমার দাস । এছাড়া পুরো টুর্ণামেন্টে শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে সানজিদা ও নিরব পুরস্কার পান । ফাইলান খেলা পরিচালনা  করেন জাহিদুর রহমান রেফারী ও সহকারী রেফারি  আল আমিন এবং সবুজ সিকদার , ছেলেদের খেলায় পরিচালনা করেন অপূর্ব বল ও সহকারী রেফারি ইউসুফ এবং ইউনুস।  ধারাভাষ্য করেন মোঃ রুলিন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।