× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

কালকিনিতে প্রতিবন্ধি যুবতীকে ধর্ষন, এলাকায় তোলপাড়

admin
হালনাগাদ: রবিবার, ১২ জুন, ২০১৬

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনি উপজেলার এনায়েত নগর এলাকায় রোববার সকালে এক অসহায় বুদ্ধি প্রতিবন্ধি যুবতীকে পাঁট খেতে নিয়ে ধর্ষন করেছে আলহাজ্ব  খন্দকার নামের এক লম্পট যুবক। এ ঘটনায় ওই এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। এদিকে এঘটনা ধামাচাঁপা দিতে স্থানীয় কয়েকজন মাতুব্বরা উঠে পরে লেগেছে। এ বিষয় নিয়ে থানায় কোন প্রকার মামলা করা হলে ধর্ষিতার পরিবারকে আগুনে পুড়িয়ে মারা হবে বলে হুমকি দিয়ে আসছে ধর্ষক পক্ষের লোকজনেরা।

এলাকাবাসী ও ধর্ষিতার পরিবার সুত্রে জানাগেছে, এনায়েত নগর গ্রামের বুদ্ধি প্রতিবন্ধি যুবতী মেয়ে মাঠে ছাগল চড়াতে যায়। এসময় একই গ্রামের হবি খন্দকারে লম্পট ছেলে আলহাজ্ব খন্দকার জোরপূর্বক পাট খেতে তুলে নিয়ে ধর্ষন করে। ধর্ষিতার ডাক-চিৎকার শুনে সেনোয়ারা বেগম নামের এক মহিলা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে ধর্ষিতাকে স্থানীয় একটি ক্লিনিকে সাময়িক চিকিৎসা দেয়া হয়েছে। এঘটনার পর থেকে আলহাজ্ব খন্দকার পলাতক রয়েছে। এ বিষয়টি মুহুর্তের মধ্যে জানাজানি হলে ওই এলাকার সাধারন মানুষের মাঝে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। বর্তমানে মাদারীপুর কোর্টে মামলার প্রক্রিয়া চলছে। অপরদিকে মামলা না করার জন্য ধর্ষকের পরিবার বিভিন্ন ভাবে চাঁপ প্রয়োগ করছে অসহায় ওই ধর্ষিতার পরিবারকে। তাই ধর্ষককের পরিবার প্রভাবশালী হওয়ায় চড়ম আতংকে রয়েছে ধর্ষিতার অসহায় পরিবার। এ বিষয়টি ধামাচাঁপা দিতে স্থানীয় মাতুব্বর মোকশেদ সরদার, সেলিম সরদার মোছাদ্দেক সরদার, মনির খন্দকার ও সাহাবুদ্দিন মল্লিকসহ ১০/১২ জন পায়তারা চালাচ্ছে।

ধর্ষিতার মা বলেন, ভয়ে এখন আমরা মামলা করতে সাহস পাচ্ছিনা। আমার মেয়ের ধর্ষনকারীর সঠিক বিচার চাই।ধর্ষক আলহাজ্ব খন্দকারের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এব্যাপারে কালকিনি থানার ওসি কৃপা সিন্দু বালা বলেন, এখন আমাদের কাছে লিখিত কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে


এ ক্যটাগরির আরো খবর..