মাদারীপুরের কালকিনিতে পারিবারিক কলহের জেরও স্ত্রীকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্তকে আটক করেছে।
গতকাল শনিবাার (১৮ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে কালকিনি উপেেজলা বাঁশগাড়ি ইউনিয়নের আউলিয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জোবাদা বেগম (৬০) ওই গ্রামের সুলতান সরদারের স্ত্রী ও মৃতত হাসেম হাওলাদারের মেয়ে। আটক সুলতান সরদার একই গ্রামের মৃত হাবিব সরদারের ছেলে।
জানা যায়, পািরবার বিরোর নিয়ে স্ত্রী জোবেদার সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল স্বামী সুলতান সরদারের। এরই সূত্রে ধরে ধরে গতকাল শনিবার রাতে ঘমুন্ত স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করা হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করা করেছে। ঘটনাস্থল থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ধারালো দা জব্দ ও অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা (সদও সার্কেল) বলেন,জোবেদা ও সুলতান সরদার দম্পতি নি:,সস্তান। এ নিয়ে দুজনের মধ্যে বিরোদ তৈরি হয়।
এরই সূত্রে ধরে ঘুমিয়ে থাকা গৃহবধু বোবেদাকে কুপিয়ে হত্যা করে সুলতান। খবর পেয়ে কালকিনি থানাধীন খাসেরহাট তদন্ত কন্দ্রের পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেƒফতার করা হয়েছে। মামলা দায়েরের পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।