× Banner
সর্বশেষ
ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ

কালকিনিতে গৃহবধুকে গলাকেটে নদীতে ফেলে দেয়ায় -শাশুড়ী-ননদ জামাই আটক

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ জুন, ২০১৬

মো. আমির সোহেল,কালকিনি(মাদারীপুর) থেকেঃ মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ী এলাকায় রেবা বেগম (৩০) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে আড়িয়াল খাঁ নদীর কালকিনি উপজেলার বাঁশগাড়ী লঞ্চঘাটের পশ্চিম পাড় থেকে তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করা হয়। আহত গৃহবধু বাশঁগাড়ি এলাকার উড়ারচড় গ্রামের আক্তার হাওলাদারের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় আহত গৃহবধু ঢাকায় যাওয়ার উদ্যেশ্যে একাই বাড়ি থেকে বের হন। বৃহস্পতিবার সকালে বাঁশগাড়ী লঞ্চ ঘাটের আড়িয়াল খাঁ নদীর পাড়ে কচুরীপানার মধ্যে গলা কাটা অবস্থায় দেখে স্থানীয়রা। স্থানীয় লোকজন খাসের হাট পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। তবে পুলিশ জানায়, ওই গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক।

এই ঘটনায় খাসের হাট পুলিশ ফাঁরির এস আই  আব্দুর রশিদ (তদন্ত) জানান ৪টার দিকে গৃহবধু শাশুরী জুলেখা বিবি (৫০) ও ননদ জামাই ছরোয়ার বেপারী (৩৫) কে আটক করা হয়েছে।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি কৃপা সিন্দু বালা জানান, হত্যার উদ্দেশ্যে গৃহবধূ রেবা বেগমকে গলাকাটা হয়েছিল বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। তবে রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।


এ ক্যটাগরির আরো খবর..