× Banner
সর্বশেষ
ক্ষমতার চাকচিক্য ছাপিয়ে অসাধারণ হয়েও সাধারণ জীবন যাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (৩০ মার্চ) রাশিফল ও রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ আজ ৩০ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইশতেহার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত জাপানি শিক্ষকদের মাধ্যমে ভাষা শিখবে বাংলাদেশিরা শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১

মাদারীপুর প্রতিনিধি 

কালকিনিতে খাদ্য বান্ধব কর্মসূচীর চাল বিতরণে অনিয়মের অভিযোগ

Dutta
হালনাগাদ: বুধবার, ১৩ মার্চ, ২০২৪

খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি দরে চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে ডিলারের বিরুদ্ধে।

আজ বুধবার সকাল ১১টায় মাদারীপুরের কালকিনি উপজেলা শিকারমঙ্গল ইউনিয়নের ডিলার আকলিমা বেগম ( মেসার্স সিকদার রাইস মিল) বিরুদ্ধে এ অভিযোগ করেন ভুক্তভোগী উপকারভোগীরা।

সরজমিন ও ভুক্তভোগী সূত্রে জানান খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় পহেলা রমজান থেকে এই ডিলারের মাধ্যমে ২৩৫ জনের মাঝে চাল বিতরণ শুরু হয়। ১৫ টাকা করে ৩০ কেজি চালের দাম দিয়ে ২৬ থেকে ২৭ কেজি করে চাল পাচ্ছেন তারা। এছাড়া বস্তার দাম ও ২০ টাকা করে নেয়া হচ্ছে। এতে করে ক্ষোভে ফেটে পরে উক্ত কর্মসূচির আওতার সুবিধাভোগীরা।

ভুক্তভোগী মাহাবুব মাল বলেন ৪৫০ টাকায় ৩০কেজি করে চাল দেয়ার কথা থাকলেও ৪৭০ টাকা নিয়ে প্রতি বস্তায় ২৫ কেজি থেকে ২৬ কেজি করে চাল বিতরন করছে।

আরেক ভুক্তভোগী শুকুর হাওলাদার (৬৫) বলেন ৪৭০ দিয়ে ৩০ কেজি চালের পরিবর্তে ২৬ কেজি চাল পেয়েছি।

আমি এই অনিয়মের বিচার চাই।

ডিলার আকলিমা বেগম, আমার পোলা পানে প্রথমে কিছু বস্তার দাম ২০ টাকা করে নেয় হয়েছে। কিন্ত চাল কম দেয়া হয় নাই। আপনা আইসা দেখে যান চাউলে কম দিছি কি না।

কালকিনি উপজেলা খাদ্য পরিদর্শক শহিদুল ইসলাম বলেন, প্রতিবস্তায় ৩০ কেজি করে চাল দেয়ার নির্দেশনা আছে।

কোন প্রকার কম দেওয়ার সুযোগ নেই। চালানে শুধু চালের টাকায় জমা দেওয়া হয় বস্তা ফ্রী।

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাস বলেন, খাদ্য বান্ধব কর্মসূচীর চাল গুদাম থেকে অথবা ডিলার পয়েন্ট থেকে কোন প্রকার কম দেয়ার সুযোগ নেই। যেহেতু অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..