× Banner
সর্বশেষ
প্রাইভেটকারে তল্লাশি, ১৬ হাজার ইয়াবা ও দুই নারীসহ আটক ৪ কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাসহ ১৩ জনকে হত্যার হুমকি যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে নিজের পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী বিরোধীদের সমালোচনার মাঝেও মোদীর পাশে NDA শরিকরা, প্রশংসায় পবন কল্যাণ ও নাইডু এমবিউমোর জোড়া গোলে স্ন্যাপড্রাগন কাপ জিতল ম্যানচেস্টার ইউনাইটেড, ইন্টারের কাছে ট্রফি হারাল সিটি যেসব এলাকায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, ৩ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ২ আগস্ট বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ আগস্ট (১৬ শ্রাবণ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে মেহেন্দীগঞ্জে উদ্ধার হওয়া ২৮টি বেওয়ারিশ গরু নিলামে বিক্রি সাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছে সরকার – বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

মাদারীপুর প্রতিনিধি

কারিগরী শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের সন্তানেরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে- এমপি খোকন

admin
হালনাগাদ: শনিবার, ১৬ মে, ২০২৬
বিশ্বের বুকে মাথা উঁচু

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন,আমাদের সন্তানেরা শিক্ষিত হবে এবং কারিগরী শিক্ষায় শিক্ষিত হয়ে বাংলাদেশ ও দেশের বাইরে যেখানে কর্মের জন্য যাক তিনি যেন তার নিজ যোগ্যতায় তার কর্ম খুজে নিতে পারে এবং বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে সেই লক্ষ্যে কাজ করছে সরকার।

শনিবার সকালে কালকিনি উপজেলার রমজানপুর আইডিয়াল টেকনিক্যাল একাডেমীর ২৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এসময় কালকিনি উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল আরেফীনের সভাপতিত্বে ও  রমজানপুর আইডিয়াল টেকনিক্যাল একাডেমীর সুপারিনটেনডেন্ট মনির হোসেন আকনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত, কালকিনি উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি,সমাজসেবক মামুন হোসেন বেপারী ও  শিক্ষক,শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।


এ ক্যটাগরির আরো খবর..