× Banner
সর্বশেষ
পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাতা ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন আজ জাতীয় পল্লী উন্নয়ন দিবস: ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে উদযাপন আজ বিশ্ব জুনোসিস দিবস: প্রাণী থেকে মানুষের সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: ২৯০ কিমি বেগের বাতাসে বিপর্যস্ত গুয়াম ও নর্দার্ন মারিয়ানা মৌসুমী নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস, ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে বিদায়, নরওয়ের কাছে জয় অধরাই রইল সেলেসাওদের আজ ৬ জুলাই (২১ আষাঢ়) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (৬ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপে হলান্ডের জোড়া গোলে ব্রাজিল বিদায়, শেষ মুহূর্তের নেইমার গোলেও রক্ষা হয়নি

নিজস্ব প্রতিবেদক

কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিচ্ছে সরকার – শিক্ষামন্ত্রী

ACP
হালনাগাদ: শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিচ্ছে সরকার

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, কারিগরি শিক্ষা নিয়ে কেউ বেকার থাকে না। সারা বিশ্বেই কারিগরি শিক্ষায় দক্ষ ব্যক্তিদের কাজের সুযোগ রয়েছে। তাই সরকার দক্ষতাকে গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, কারিগরি শিক্ষা বিস্তারে এ খাতে নতুন পদ সৃষ্টি করে নিয়োগ প্রদান করা হচ্ছে।

মানসম্পন্ন বৃত্তিমূলক শিক্ষা প্রদান করতে সংশ্লিষ্ট পেশাজীবীদের দ্বারা শ্রেণিকক্ষে পাঠদানের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। আজ রাজধানীর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষক সমিতির জাতীয় সম্মেলনের উদ্বোধন ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মোঃ শাহ আলম মজুমদার। ডা. দীপু মনি বলেন, কারিগরি শিক্ষা ও দক্ষতাই হবে পরিবর্তিত কর্মজগতে টিকে থাকার হাতিয়ার। এ সময় শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্পন্ন শিক্ষার পরিবেশ বজায় রাখতে সক্ষমতার অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি না করার কথা বলেন তিনি।

সরকার বর্তমান প্রেক্ষাপটে বিদ্যুৎ সাশ্রয় করতে শিক্ষা প্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি বাড়ানোর কথা ভাবছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ ওমর ফারুক, পলিটেকনিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আমান উল্লাহ খান ইউসুফজী এবং সাধারণ সম্পাদক আখতার হোসেন।


এ ক্যটাগরির আরো খবর..