× Banner
সর্বশেষ
আজ শুক্রবার(১৩ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৩ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির

ডেস্ক

কাঠফাটা রোদেও কেন কাবার মাতাফ শীতল থাকে?

Kishori
হালনাগাদ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
কাবার মাতাফ শীতল

যাঁরা  হজ বা ওমরাহে যাওয়ার সৌভাগ্য অর্জন করতে পেরেছেন, তাঁরা নিশ্চয়ই একটি ব্যাপার অনুধাবন করেছেন যে, কাঠফাটা রোদেও কাবার মাতাফ যেন শীতল গালিচা হয়ে থাকে। যখন অন্য জায়গায় রোদের তীব্রতায় পা রাখা দুঃসাধ্য হয়ে পড়ে, তখনো কাবার মাতাফে ঠাণ্ডা অনুভূত হয়। এমন কী রহস্য লুকিয়ে আছে এর পেছনে? আজ আমরা সেই রহস্যটিই জানার চেষ্টা করব ইনশাআল্লাহ।

একজন মিসরীয় প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার ড. কামাল ইসমাঈল। মিসরীয় ইতিহাসে তিনিই প্রথম সর্বকনিষ্ঠ ছাত্র ছিলেন, যিনি উচ্চ মাধ্যমিকের পাঠ শেষে ‘রয়াল স্কুল অব ইঞ্জিনিয়ারিং’-এ ভর্তি হয়ে স্নাতক সম্পন্ন করেছিলেন। তিনি মক্কা-মদিনায় আধুনিক সম্প্রসারণের মূল পরিকল্পনা ও বাস্তবায়নের ভাগ্যবান ব্যক্তিত্ব। হারামাইন সম্প্রসারণ প্রজেক্টের এই মহাপরিকল্পনার নকশা ও বাস্তবায়নের কাজ করে গিয়েছেন সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে।

বর্তমানের পরিলক্ষিত এই আধুনিক সম্প্রসারণের আগ পর্যন্ত মাতাফের ভূমি ছিল বর্তমান মুজদালিফার মতো কঙ্করময়। ড. কামাল ইসমাঈল তাওয়াফকারীদের আরামের জন্য সেটিকে মার্বেল পাথর দিয়ে আচ্ছাদিত করে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেন। কিন্তু মার্বেল পাথর তো রোদের তাপে গরম হয়ে যাবে।

তিনি ভাবতে লাগলেন কী করা যায়। তিনি সন্ধানে ছিলেন এমন কোনো পাথরের, যার রয়েছে তাপ শোষণ ক্ষমতা। সারা পৃথিবী চষে বেড়িয়ে আবিষ্কার করলেন এ ধরনের মার্বেল, যা কঠিন রোদেও উত্তপ্ত হয় না। তবে বিরল প্রজাতির এই পাথর সংগ্রহ করা অনেক কঠিন ছিল। কারণ থাসোস মার্বেল নামের এই বিরল পাথর সারা পৃথিবীতে শুধু গ্রিসে অবস্থিত মাত্র একটি ছোট পাহাড়েই আছে। তিনি গ্রিস কর্তৃপক্ষের সঙ্গে বিশদ আলোচনা শেষে সেই মার্বেল পাথর সংগ্রহের চুক্তি সম্পাদন করলেন।

আর কাবার চারপাশ ঢাকতে ওই পাহাড়ের প্রায় অর্ধেক পাথরই তিনি সৌদি আরবে কিনে আনলেন। এই পাথরের বিশেষ গুণ হচ্ছে, তা সূর্যের আলো প্রতিফলিত করে এর তাপও শুষে নিতে সক্ষম। এই বিস্ময়কর পাথরের কার্যকারিতাকে আরো বেশি প্রশান্তিময় করার জন্য তিনি পাথরের নিচে প্রবাহিত করে দিলেন পানির নালা, যা বালির মধ্য দিয়ে পানি প্রবাহিত করে পাথরের নিচটাকে সব সময় ভিজিয়ে রাখে। ফলে পাথরের ওপরে চলমান আল্লাহর মেহমানরা রোদ ও তীব্র গরমেও হিমশীতল প্রশান্তি অনুভব করেন।


এ ক্যটাগরির আরো খবর..