× Banner
সর্বশেষ
নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু – আইনমন্ত্রী মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিবারে প্রশাসনের সহায়তা শ্যামনগরে ঈদুল আজহা উপলক্ষে কম আয়ের মানুষরা পাবে ১৪৮ মেট্রিক টনের উপর চাউল মাদারীপুরে শেষ মুহুর্তে জমে উঠেছে কোরবাণির পশুরহাট, মলম পার্টির দৌড়াত্ম ঠেকাতে তৎপর পুলিশ

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো খুব অসৎ ও দুর্বল: ট্রাম্প

admin
হালনাগাদ: রবিবার, ১০ জুন, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভুল বক্তব্য দিয়েছেন। এ ছাড়া উন্নত সাত দেশের জোট জি-৭-এর ইশতেহারে সমর্থন দেবেন না বলে জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার টুইট বার্তায় ট্রাম্প বলেন, ‘সংবাদ সম্মেলনে জাস্টিনের ভুল বক্তব্যের ভিত্তি করে বলা যায় এবং এটা সত্য যে কানাডা আমাদের মার্কিন কৃষক, শ্রমিক ও প্রতিষ্ঠানগুলোর ওপর বেশি ট্যারিফ (শুল্ক) আরোপ করছে। আমাদের প্রতিনিধিদের আমি নির্দেশ দিয়েছি ইশতেহারে সমর্থন না দিতে। যুক্তরাষ্ট্রে স্রোতের মতো ঢোকা অটোমোবাইল প্রতিষ্ঠানগুলোর ওপর আমরা শুল্ক আরোপের চিন্তা করছি।’

দ্বিতীয় টুইটে ডোনাল্ড ট্রাম্প আরো বলেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো খুব অসৎ ও দুর্বল। এর কিছুক্ষণ আগেই ট্রুডো বলেন, তিনি এ ঘোষণা দিয়ে খুশি যে সাতটি দেশ যৌথ ইশতেহার প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্র এতে সই করেছে বলে ইঙ্গিত দেন।

এরপর ট্রাম্প ঘোষণা দেন, যুক্তরাষ্ট্র তার সিদ্ধান্ত পাল্টে দেবে এবং ইশতেহারে সই করবে না। পরে কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়, জাস্টিন ট্রুডো এমন কোনো কথা বলেননি, যা আগে কখনো আলোচনা হয়নি। উন্মুক্ত পরিবেশে ও একান্ত বৈঠকে যে কথা হয়েছে, তাই তিনি সংবাদ সম্মেলনে বলেছেন।

জি-৭ জোটের সদস্য দেশগুলো হলো কানাডা, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, জাপান ও ইতালি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কানাডায় জি-৭ সম্মেলনের আউটরিচ কর্মসূচিতে অংশ নিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..