× Banner
সর্বশেষ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত যুক্তরাষ্ট্র থেকে আসছে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম বহনকারী জাহাজ

পিআইডি

কাঠামোগত রূপান্তর ছাড়া বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা সম্ভব নয় -অধ্যাপক আলী রীয়াজ

Kishori
হালনাগাদ: সোমবার, ১২ মে, ২০২৫
কাঠামোগত রূপান্তর

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, একটি সমৃদ্ধশালী গণতান্ত্রিক এবং জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণে রাজনৈতিক দলগুলোর অঙ্গীকারকে ঐক্যবদ্ধ করে একটি জাতীয় সনদ তৈরি করতে চায় কমিশন৷ তিনি বলেন, ফ্যাসিবাদী শাসকের পলায়নের মাধ্যমে ফ্যাসিবাদ শাসনের পতন হয়েছে। কিন্তু, কাঠামোগত রূপান্তর ছাড়া এদেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা সম্ভব নয়।

আজ ঢাকায় সংসদ ভবনের এল. ডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আলোচনার শুরুতে অধ্যাপক আলী রীয়াজ এসব কথা বলেন। এ সময় কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি মোঃ এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান, মোঃ আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

আলোচনার সূচনায় অধ্যাপক আলী রীয়াজ বলেন,  রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে যেমন মতভিন্নতা রয়েছে তেমনি জাতি ও রাষ্ট্রের প্রয়োজনে একধরনের ঐকমত্যও আছে। তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে, সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়ে একটি ফ্যাসিবাদী শাসনকে পরাস্ত করতে পেরেছে৷ একটি ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে অসীম সাহস এবং বীরত্ব প্রদর্শন করেছে৷ তিনি আরো বলেন, রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ বীরত্ব গাঁথার সবচেয়ে বড় অবদান হচ্ছে স্বাধীনতার পর প্রথমবারের মতো রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে সকলে মিলে আলোচনা করতে পারছি।

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির আল্লামা আব্দুল মাজেদ আতাহারী’র নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধিদলে দলটির মহাসচিব মাওলানা মূসা বিন ইযহার, যুগ্ম মহাসচিব মাওলানা মুস্তাফিজুর রহমান মাহমুদী, সংগঠন সচিব মাওলানা হাফেজ আবু তাহের খান,  অর্থ সচিব আলহাজ আনোয়ারুল কবীর, দফতর সচিব মুফতি দীনে আলম হারুনী, প্রচার সচিব আব্দুল্লাহ আল সাইফ খান এবং নির্বাহী সদস্য আমীর জিহাদী উপস্থিত ছিলেন৷ বাংলাদেশ নেজামে ইসলামসহ এ পর্যন্ত ৩১টি রাজনৈতিক দল কমিশনের সাথে আলোচনায় অংশ নেয়।

জাতীয় ঐকমত্য কমিশন হতে আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..