× Banner
সর্বশেষ
তরুণীর সাথে যুবকের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়! বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ -স্থানীয় সরকার মন্ত্রী আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ দেশের সর্বোচ্চ ১৩০ ফুট ফ্ল্যাগস্ট্যান্ড বা সুউচ্চ মাস্তুল, বেনাপোল সীমান্তে উড়বে গৌরবের পতাকা সিক্সথ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করবে -আইসিটি মন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতি প্রচলিত আধা-সমাজতান্ত্রিক নীতির মিশ্রণ বিনিয়োগ পরিবেশ নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন

কাউন্সিলর ইরফান সেলিমকে সাময়িকভাবে বরখাস্ত

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০
কাউন্সিলর ইরফান সেলিম বরখাস্ত
কাউন্সিলর ইরফান সেলিম বরখাস্ত

বরখাস্ত করা হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইরফান আহমেদ সেলিমকে। মাদক গ্রহণ ও অবৈধ ওয়াকিটকি রাখা ও ব্যবহারের দায়ে সাংসদ হাজী সেলিমের দ্বিতীয় ছেলে ইরফান সেলিমের ১৮ মাসের কারাদণ্ড দেওয়ায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হচ্ছে।

প্রশাসন থেকে এ সংক্রান্ত নথি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যাওয়ার পর তিনি বরখাস্ত হবেন। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলাল উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

হেলাল উদ্দিন আহমেদ জানান, কোনো জনপ্রতিনিধির অপরাধের সাজা হলে প্রচলিত আইন অনুযায়ী প্রথমে সাময়িক বরখাস্ত করা হয়। পরবর্তী সময়ে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হয়। সে অনুযায়ী ইরফানকে সাময়িক বরখাস্ত করা হবে।

মদপান ও অবৈধ ওয়াকিটকি ব্যবহার করার দু’টি অভিযোগে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ ইরফান সেলিম ও তার দেহরক্ষী মো. জাহিদকে কারাদণ্ড দিয়েছেন  র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

ধানমন্ডিতে সংসদ সদস্য হাজী সেলিমের গাড়ির সঙ্গে নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিমের মোটরসাইকেলের ঘষা লাগায় তাকে বেধড়ক মারধর করেছেন গাড়িতে থাকা কয়েকজন। মারধরের ঘটনায় ভুক্তভোগী নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিম আহত হন। এ ঘটনায় সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে মোহাম্মদ ইরফান সেলিমসহ চারজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিম।

ওই মামলার পরিপ্রেক্ষিতে সোমবার সাড়ে ১২টার দিকে হাজী মোহাম্মদ সেলিমের ছেলে ইরফান সেলিমের অবস্থান শনাক্ত করে তার বাসায় অভিযান পরিচালনা করে র‌্যাব। পরে  র‌্যাব ইরফান ও তার দেহরক্ষী মো. জাহিদকে গ্রেফতার করে।


এ ক্যটাগরির আরো খবর..