গোলাপগপঞ্জ প্রতিনিধি :মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন কমিশন গোলাপগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এক প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
আজ বৃস্পতিবার বিকেল ৪টায় হেতিমগঞ্জ চৌমুহনীতে মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সভাপতি সাবেক ছাত্রনেতা সেলিম আহমদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক তানভীর হাসান রাহিনের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সচিব বিশিষ্ট সাংবাদিক আব্দুল আহাদ।
বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই’র গোলাপগঞ্জ শাখার প্রতিষ্ঠাতা সভাপতি জুবের আহমদ, তরুন সমাজসেবী এম সিরাজুল ইসলাম সিরাজ, প্রত্যাশা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আকছার মোহাম্মদ জুনেদ, খালেদ আহমদ, দেলওয়ার হোসেন চৌধুরী বাপ্পী, এমএ সামাদ, নাবিল আহমদ, সুহেদ আহমদ, জাফরুল ইসলাম, সাইদুল ইসলাম সাঈদ, রিবলু আহমদ, সেবুল আহমদ, রুনেল আহমদ ইমন, মারজান আহমদ খান, জাহাঙ্গীর আহমদ, ইসমাঈল হোসেন, ফটো সাংবাদিক আল-আমিন প্রমুখ। এ সময় বক্তারা ঘাতক বদরুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
এ ক্যটাগরির আরো খবর..