× Banner
সর্বশেষ
হিরোশিমা দিবস: ‘ওপেনহাইমার’ সিনেমার নির্মাণের নেপথ্যের বিস্ময়কর গল্প জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের স্মারক সংবর্ধনা আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ শ্রাবণ বৃহস্পতিবার (৬ আগস্ট) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শেখ হাসিনার দিল্লিতে সংবাদ সম্মেলন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কড়া প্রতিক্রিয়া বুড়িগঙ্গায় তরল বর্জ্য নির্গমনস্থল থেকে নমুনা সংগ্রহ ভোলায় ৫ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, তিন কিশোর গ্রেপ্তার টানা ৫ দিন অনশনের পর বিয়ে, তিন মাস পর মিলল মোনিয়ার ঝুলন্ত লাশ শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল জাল দলিলের অভিযোগ-কোটালীপাড়ায় দুই দলিল লেখক সাময়িক বহিস্কার

কর্ম পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে উন্নয়ন অব্যাহত রাখতে হবে -স্থানীয় সরকার মন্ত্রী

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ২৬ জানুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ বহুল জনসংখ্যা অধ্যুষিত এ দেশে সীমিত সম্পদের পরিপূর্ণ ব্যবহারের মধ্য দিয়ে সমন্বিত কর্ম পরিকল্পনা গ্রহণ ও যথাযথ বাস্তবায়নের মাধ্যমে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।

আজ ঢাকার গুলশানে স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে ভূমিকম্প প্রস্তুতি ও নগর সহনশীলতা বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। নাগরিক সুরক্ষা এবং মানবিক স্বার্থে ইউরোপীয় ইউনিয়নের অর্থ সহযোগিতায় দুর্যোগ মোকাবেলায় সহনশীলতা বৃদ্ধি এবং ঝুঁকি ব্যবস্থাপনা সচেতন নগর গঠনের উদ্দেশ্যে দুটি প্রকল্পের উদ্বোধন উপলক্ষে প্রকল্প দুটির আন্তর্জাতিক ও জাতীয় কনসোর্টিয়াম পার্টনাররা এ কর্মশালার আয়োজন করে।

মন্ত্রী বলেন, জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি মানুষ শহর ও নগরমুখী হচ্ছে। ফলে নগরায়ন হচ্ছে। তিনি ভূমিকম্পের ক্ষয়ক্ষতি হ্রাসে ভবনসমূহ বা হাইরাইজ বিল্ডিংসমূহ নির্মাণের ক্ষেত্রে বিল্ডিং কোড অনুসরণের পাশাপাশি উন্নত স্থাপত্য কৌশল ও নির্মাণ সামগ্রীর সমন্বয় ঘটানো এবং স্কুল ও কলেজসমূহে উন্মুক্ত জায়গা রাখার ওপর গুরুত্বারোপ করেন।

কর্মশালায় জানানো হয় ‘স্ট্রেংদেনিং আরবান রেজিলিয়েন্স প্রজেক্ট (সার্প-২)’ এবং ‘ঢাকা আর্থকুয়েক এন্ড ইমার্জেন্সি প্রিপিয়ার্ডনেস- এনহ্যান্সিং রেজিলিয়েন্স (ডিপার)’ শীর্ষক প্রকল্প দুইটি ঢাকার ১৮টি ওয়ার্ডে ভূমিকম্প এবং অন্যান্য জরুরি দুর্যোগ পরিস্থিতিতে সঠিক সাড়াদান ও প্রস্তুতি জোরদারকরণের মাধ্যমে সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করবে। ফলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সহজ হবে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভি, সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর মার্ক পিয়ের্স এবং জার্মান রেড ক্রসের হেড অভ্ অফিস গৌরব রায় এ সময় উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..