করোনায় একদিনে সর্বোচ্চ সংখ্যা ৭৪ জনের মৃত্যু, আক্রান্ত ৬৮৫৪

করোনায় একদিনে সর্বোচ্চ সংখ্যা ৭৪ জনের মৃত্যু, আক্রান্ত ৬৮৫৪

সারাদেশে ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৯ হাজার ৫২১ জনের।

নতুন করে শনাক্ত হয়েছেন ৬ হাজার ৮৫৪ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ ৬৬ হাজার ১৩২ জনে।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।