× Banner
সর্বশেষ
আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী দর্জি কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন বুনছেন বিধবা সায়রা খাতুন  নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স -সমাজকল্যাণ মন্ত্রী শার্শা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদকে অপসারণের দাবিতে মানববন্ধন

অন্যান্য মহামারীর ন্যায় করোনার সঙ্গে যুদ্ধ করেই আমাদের চলতে হবে: শিল্পমন্ত্রী 

Kishori
হালনাগাদ: রবিবার, ২ আগস্ট, ২০২০
করোনার সঙ্গে যুদ্ধ

করোনার সঙ্গে যুদ্ধ করেই আমাদের চলতে হবে। অন্যান্য মহামারির সঙ্গে যেমন যুদ্ধ করেছি করোনার সঙ্গেও তেমন ভাবেই যুদ্ধ করতে হবে। হাত গুটিয়ে বসে থাকা যাবে না। আমাদের সাহস যোগাতে হবে শক্তি যোগাতে হবে মানুষ যেন হতাশ না হয়। বলেছেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

আজ রোববার (০২ আগস্ট) দুপুরে নরসিংদীর মনোহরদীতে মন্ত্রীর বাগানবাড়িতে জাতীয় শোক দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিরি বক্তব্যে তিনি একথা বলেন।

অনুষ্ঠানের শুরুতেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন ও মনোহরদী উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। পরে আলোচনা সভায় বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ফজলুল হক, সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী ও মনোহরদী পৌরসভার মেয়র আমিনুর রশিদ সুজনসহ প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..