দি নিউজ ডেক্সঃ চীন থেকে ছড়িয়ে পড়া নতুন করোনা ভাইরাসে মৃতের সংখ্যা সাড়ে ৫৬৩ আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে ২৮ হাজার। বেসরকারি বিভিন্ন মাধ্যম এবং বিভিন্ন সূত্র অবশ্য বলছে আক্রান্তের সংখ্যা ১ লাখের বেশি, প্রমান লোপাট করতে মৃত দেহ গুলি রেজিস্টার না করেইদ্রুত সৎকার করে ফেলছে।
দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার আরও ৭৩ জনের মৃত্যু হয়েছে সেখানে, তাতে চীনের মূলভূখণ্ডেই মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬৩ জনে। অধিকাংশ মৃত্যু ও নতুন সংক্রমণের ঘটনাই ঘটেছে হুবেই প্রদেশে, যে প্রদেশের উহান শহরকে এ ভাইরাসের ‘উৎসস্থল’ বলা হচ্ছে।